ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
জুলাইয়ে পুলিশ মারা ‘ফরজে কেফায়া’ ছিল: এমপি নাসের
গাইবান্ধায় চাঁদাবাজির দায়ে বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ যুবদল-ছাত্রদলের নেতা গ্রেপ্তার
বিদ্যুৎ সাশ্রয় করে দেশবাসীকে তাক লাগিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের ভেল্কি: ভুয়া সেমিনার-সাংবাদিকদের জাল স্বাক্ষরে গায়েব ২৪ লাখ!
শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা
মব আতঙ্কে নিজেকে ‘ভিভিআইপি’ ঘোষণা করে বিদায় নেন ইউনূস!
বাংলাদেশের পথ হারানো রাজনীতি: দুর্নীতি, সন্ত্রাস ও স্বৈরশাসনের আঁতুড়ঘর
‘পহেলা বৈশাখ’ উদযাপন করবেন কারাবন্দীরা
বাঙালি সংস্কৃতির প্রধান উৎসব ‘বর্ষবরণ বা পহেলা বৈশাখ'। বাঙালি সংস্কৃতির ধারক-বাহক এই দিনটিকে মননের গভীরে লালন করেন। এদিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দীদের জন্য বিশেষ খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন থাকছে বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) কারাগার সূত্রে জানা গেছে, পহেলা বৈশাখের দিন সকালে বন্দীদের পরিবেশন করা হবে পান্তা ভাত ও ইলিশ মাছ ভাজা। দুপুরে পোলাওয়ের সঙ্গে গরু ও খাসির মাংস। রাতের খাবারে থাকবে ভাত, আলুর দম ও ছোলার ডাল। এছাড়াও দুপুরের পর বন্দীদের বিনোদনের জন্য কারাগারের অভ্যন্তরে সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে নিয়মিত খাবার তালিকা সকালে হালুয়া, রুটি ও ডিম।
দুপুরে ভাত, ডাল, সবজি ও রাতে খাবারের দেওয়া হতো
ভাত, ডাল, মাছ বা গরুর মাংস। তবে ভিআইপি বন্দীদের তাদের পছন্দ অনুযায়ী খাবার সরবরাহ করা হয় বলে জানা যায়। এবিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার বলেন, আমাদের এখানে বর্তমানে বন্দীর সংখ্যা ৮ হাজার ১১৭ জন। পহেলা বৈশাখ উপলক্ষে কারাগারে বন্দীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। এদিন সাধারণ বন্দীদের পাশাপাশি ডিভিশনপ্রাপ্ত ও ভিআইপি বন্দীরাও একই ধরনের খাবার পাবেন। এছাড়া সন্ধ্যায় কারাগারের ভেতরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে।