ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৫
     ৫:১১ অপরাহ্ণ

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৫ | ৫:১১ 124 ভিউ
কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক কাভার্ডভ্যানের সংঘর্ষে দুজন নিহত এবং দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার পুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকাগামী ল্যানে চাউলবোঝাই ট্রাক ও কাভার্ডভ্যানের এ সংঘর্ষ হয়। নিহতরা হলেন—কাভার্ডভ্যানের চালক টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার দুদু মিয়ার ছেলে বেলাল হোসেন (৩০) অপরজন ট্রাকের হেলপার নোয়াখালীর সেনবাগ উপজেলার মোস্তফার ছেলে ইয়াকুব (৩৫)। লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। আহতদেরকে গৌরীপুর হাসপাতাল চিকিৎসা দেওয়া হয়েছে। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি দেওয়ান কাওসিক আহাম্মেদ ও এসআই মনিরুল ইসলাম চৌধুরী জানান, বৃহস্পতিবার ভোরে মহাসড়কের পুটিয়া নামক স্থানে চাউলবোঝাই ট্রাক ও প্লাস্টিকের ড্রামবোঝাই কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে

কাভার্ডভ্যানের চালক ও ট্রাকের হেলপার নিহত হয় এবং আরও দুজন আহত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এবার তুরস্কের লিগে যোগ দিচ্ছেন মেসি! লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ নিহত কয়েক ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দামে বড় লাফ মিয়ানমারে ৬ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও দেশে ভূমিকম্প অনুভূত বিএনপি-জামায়াত সংঘর্ষ, নওগাঁ রণক্ষেত্র ২০ মিনিটের ব্যবধানে আবার ভূমিকম্প হার্ভার্ডের বিরুদ্ধে ১ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা করার ঘোষণা ট্রাম্পের মহাত্মা গান্ধীর ৪২৬ কেজি ওজনের ভাস্কর্য চুরি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম এখন মা হয়ে এই বিষয়গুলো বুঝতে পারি : আলিয়া ভাট সোনার বাজারে বড় স্বস্তি, কমলো দাম অবৈধ অভিবাসন ঠেকাতে আরও কড়া অবস্থানে ইইউ ইতালিতে জরুরি অবস্থা ঘোষণা বিশ্বকাপে ভারত ম্যাচে না খেলার সিদ্ধান্ত পাকিস্তানের ৩০ কোটির চুক্তিতে ১৬ কোটিই পানিতে: প্রেস সচিবের ভাইয়ের ভুয়া কাগজে নিঃস্ব ডা. শাহরিয়ার গৃহকর্মী নির্যাতন ‘নাটক’ ৩৭ হাজার কোটির বোয়িং ডিল: ‘পথের কাঁটা’ সরাতেই এমডি গ্রেপ্তার বাংলাদেশ অস্থিতিশীল হলে দিল্লিও নিরাপদ নয়: দক্ষিণ এশিয়ার সামনে এক ভয়ংকর সতর্কঘণ্টা ভারত থেকে বাংলাদেশের রাজনীতিতে প্রত্যাবর্তনের ছক কষছে নির্বাসিত আওয়ামী লীগ নেতারা বিএনপি এখন মার্কিন দূতাবাসের ‘পুতুল’, তারেক রহমান তাদের হাতে জিম্মি: সজীব ওয়াজেদ