পুরুষের ‘রেট্রোগ্রেড ইজাকুলেশন’ সমাধানের উপায় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৫

পুরুষের ‘রেট্রোগ্রেড ইজাকুলেশন’ সমাধানের উপায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৫ |
যৌনস্বাস্থ্য নিয়ে কথা বলতে অনেকেই সংকোচবোধ করেন। সেই কারণে অনেক রোগ চাপা থেকে যায়। এমনই একটি রোগ রেট্রোগ্রেড ইজাকুলেশন। এটি এমন একটি অবস্থা যেখানে পুরুষের বীর্যপাতের সময় বীর্য লিঙ্গ দিয়ে বের হওয়ার পরিবর্তে মূত্রাশয়ের দিকে প্রবাহিত হয়। স্বাভাবিক ক্ষেত্রে, বীর্যপাতের সময় মূত্রাশয়ের স্ফিংটার বন্ধ হয়ে যায়, যাতে বীর্য শুধুমাত্র মূত্রনালী দিয়ে বাইরে বের হতে পারে। রেট্রোগ্রেড ইজাকুলেশনে এই স্ফিংটার সঠিকভাবে বন্ধ হয় না, ফলে বীর্য মূত্রাশয়ে প্রবেশ করে এবং পরবর্তীতে প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায়। একে অনেক সময় "শুষ্ক বীর্যপাত"ও বলা হয়, কারণ এই রোগ থাকলে বীর্যপাতের সময় খুব সামান্য বা একেবারেই বীর্য বের হয় না। উপসর্গ রেট্রোগ্রেড ইজাকুলেশনের প্রধান উপসর্গ বীর্যপাতের সময় খুব

সামান্য বা একেবারেই বীর্য বের না হওয়া। বীর্যপাতের পর প্রস্রাব ঘোলাটে হওয়াও এই রোগের লক্ষণ। এর কারণ হল বীর্য মূত্রাশয়ে প্রবেশ করে প্রস্রাবের সঙ্গে মিশে যায়। ফলে প্রস্রাব ঘোলাটে দেখায়। অনেক সময় এই রোগে পুরুষত্বহীনতা না বন্ধ্যত্ব দেখা দিতে পারে। যেহেতু বীর্য লিঙ্গ দিয়ে বের হতে পারে না, তাই এটি প্রাকৃতিক গর্ভধারণ পদ্ধতিতে বাধা সৃষ্টি করে। রেট্রোগ্রেড ইজাকুলেশনের বিভিন্ন কারণ থাকতে পারে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য স্নায়ুর ক্ষতি। ডায়াবেটিস, মাল্টিপল স্ক্লেরোসিস, স্পাইনাল কর্ডে আঘাত বা অন্য কোনও স্নায়বিক রোগের কারণে মূত্রাশয়ের স্ফিংটারের স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে এটি হতে পারে। কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসাবে এই সমস্যা দেখা দিতে পারে। যেমন- উচ্চ রক্তচাপ, প্রোস্টেট

বৃদ্ধি বা মানসিক অবসাদের চিকিৎসার জন্য ব্যবহৃত কিছু ওষুধ মূত্রাশয়ের স্ফিংটারকে শিথিল করতে পারে। ফলে এই ঘটনা ঘটে। সমাধানের উপায় রেট্রোগ্রেড ইজাকুলেশনের চিকিৎসা সাধারণত তখনই প্রয়োজন হয় যখন এটি বন্ধ্যত্বের কারণ হয় বা রোগী এই অবস্থা নিয়ে উদ্বিগ্ন হন। চিকিৎসার মূল লক্ষ্য হল বীর্যকে মূত্রাশয়ে প্রবেশ করা থেকে বাধা দেওয়া বা মূত্রাশয় থেকে বীর্য পুনরুদ্ধার করে প্রজনন প্রক্রিয়ায় সাহায্য করা। ইমিপ্রামিন, সিউডোএফেড্রিন, এফেড্রিন বা মিডোড্রিন ইত্যাদি ওষুধ মূত্রাশয়ের স্ফিংটারের পেশিগুলিকে শক্তিশালী করতে সাহায্য করতে পারে, যাতে বীর্য স্বাভাবিক পথে বের হয়। তবে, এই ওষুধগুলি একেবারেই চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট শেষের ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বাংলাদেশ যশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প! ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনল আইসিসি আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও নরসিংদীর কানখেকো সেই বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ বাংলাদেশের পোশাক খাতে শ্রমিক অধিকার লঙ্ঘন-নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ”