ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
বিয়ের পর কেন আমাদের পুত্রবধূ এসব করছে, তা আমি শুনতে চাই না: প্রিয়মণি
মাত্র ১৮ বছর বয়সে নিজের অভিনয়ের ক্যারিয়ার শুরু করেছিলেন প্রিয়ামণি। তার প্রথম ছবি ছিল ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত তেলুগু ছবি ‘এভারে আতাগাড়ু’। কিন্তু ২০০৭ সালে তামিল ছবি ‘পারুথিভিরান’ ছবির হাত ধরে সুন্দরী এই অভিনেত্রীর ফিল্মি ক্যারিয়ার যেন অন্যদিকে মোড় নেয়।
পেয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। কিন্তু কখনো তাকে চুম্বন দৃশ্যে অভিনয় করতে দেখা যায়নি। কেনো এ দৃশ্য এড়িয়ে গেছেন এই অভিনেত্রী?
সম্প্রতি নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন সেই কারণ। প্রিয়ামণি বলেন, ‘আমি অনস্ক্রিনে চুমুর দৃশ্যে অভিনয় করব না। আমি জানি এটি শুধু অভিনয়, কিন্তু ব্যক্তিগতভাবে আমি এর উপযুক্ত নই। পর্দায় অন্য পুরুষকে চুম্বন করতে
হলে আমাকে আমার স্বামীর কাছে জবাবদিহি করতে হবে। তাই আমি গালে চুম্বন ছাড়া আর কিছুতেই স্বাচ্ছন্দ্যবোধ করি না। এমন অনেক প্রজেক্ট ছিল যেগুলোতে এ ধরনের দৃশ্য রয়েছে, কিন্তু আমি স্পষ্ট না করে দিয়েছি। আমি আমার পরিবারকে কোনো রকম প্রশ্ন করতে দেব না।’ ব্যক্তিগত জীবনে মুস্তফা রাজ নামের একজন ব্যবসায়ীকে বিয়ে করেছেন অভিনেত্রী। অভিনয় ক্যারিয়ারে প্রিয়ামণির পরিবারের যেমন সমর্থন রয়েছেন, তেমনি বিয়ের পর শ্বশুরবাড়ির লোকজনও তাকে উৎসাহ দিয়ে থাকেন। তারা তার অভিনীত সিনেমা দেখেন। সুতরাং তিনি চান না তার পরিবার কোনো বিশ্রী পরিস্থিতিতে পড়ুক। প্রিয়ামণি বলেন, ‘আমি জানি, আমার কোনো সিনেমা মুক্তি পেলে দুই পরিবারই দেখবে। তারাও জানে অভিনেত্রী হিসেবে এটি আমার কাজ।
কিন্তু আমি চাই না তারা আঁতকে উঠুক। আমি চাই না, আমার শ্বশরবাড়ির লোকজন বলুক— ‘বিয়ের পর কেন আমাদের পুত্রবধূ এসব করছে? কেন কেউ একজন তার হাত ধরছে?’ তারা কখনো এসব কিছু বলেননি। কিন্তু এটি আমার সিদ্ধান্ত।’