আফগানিস্তানের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আইপিএল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৫

আফগানিস্তানের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আইপিএল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৫ |
অল্প সময়ে ক্রিকেটে দারুণ উন্নতি করেছে আফগানিস্তান ক্রিকেট দল। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে সেমিফাইনালে খেলে দলটি। আফগানদের এই উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আইপিএল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন আফগানিস্তানের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। আইপিএলে বিশ্বমানের ক্রিকেটারদের সঙ্গে পারফরর্ম করে আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ অবদান রাখছেন আফগান তারকারা। এমনটি জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। তিনি বলেছেন, আইপিএল আফগানিস্তানের উত্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রশিদ খান, মোহাম্মদ নবি, নূর আহমেদ, আজমতউল্লাহ ওমরজাই এবং ফজলহক ফারুকির মতো ক্রিকেটাররা আইপিএলে দুর্দান্ত পারফর্ম করছে; তাদের এই পারফরম্যান্সের প্রভাব জাতীয় দলেও পরছে। ২০০৮ সালে আইপিএলের প্রথম

আসরে পাকিস্তানের ক্রিকেটাররা অংশ নিয়েছিলেন। এরপর মুম্বাইয়ে জঙ্গি হামলার পর থেকে আইপিএলে খেলার সুযোগ হারায় পাকিস্তানি ক্রিকেটাররা। সংবাদ সংস্থা আইএএনএস এর সঙ্গে কথা বলতে গিয়ে রশিদ লতিফ বলেছেন, ‘অবশ্যই, আমরা আইপিএল খেলাটা মিস করি, যদি আমরা আইপিএল খেলতে পারতাম তাহলে আমাদের খেলার ধরণ এবং ব্যবসা আরও বাড়ত। আমাদের খেলোয়াড়রা খেললে, কিছু সম্প্রচারকারী সংস্থা অবশ্যই পাকিস্তানে আইপিএলের সম্প্রচার করত।’ পাকিস্তানের সাবেক এই উইকেটকিপার ব্যাটসম্যান আরও বলেছেন, ‘নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা আইপিএলে বিশ্বের সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলেছেন। প্যাট কামিন্স, জোফরা আর্চার ও কাগিসো রাবাদারা আইপিএল খেলে বিশ্বের সেরা বোলার হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে!