লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজ ও ইয়েমেনি বাহিনীর সংঘর্ষ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৫

লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজ ও ইয়েমেনি বাহিনীর সংঘর্ষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৫ |
ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরের উত্তরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানসহ বেশ কয়েকটি যুদ্ধজাহাজের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রোববার এক বিবৃতিতে ইয়েমেনি বাহিনী জানিয়েছে, ক্রুজ মিসাইল ও ড্রোন ব্যবহার করে তারা মার্কিন যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। সংঘর্ষটি ঘণ্টার পর ঘণ্টা ধরে চলেছে। এর ফলে মার্কিন বাহিনী নতুন করে হামলা চালাতে ব্যর্থ হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়েমেন সরকার ও জাতির অবিচল সমর্থন অব্যাহত থাকবে। যতক্ষণ না গাজায় আগ্রাসন বন্ধ ও অবরোধ প্রত্যাহার করা হয়, ততক্ষণ ইয়েমেনি বাহিনী প্রতিশোধমূলক অভিযান অব্যাহত রাখবে’। এদিকে স্থানীয় সূত্রের বরাত দিয়ে ইয়েমেনের সরকারি সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, রোববার ভোরে হুদায়দা প্রদেশের কামারান

দ্বীপে মার্কিন বাহিনী পাঁচটি বিমান হামলা চালিয়েছে। ঈদুল ফিতরের সমাবেশে হামলার অভিযোগ আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, একটি গোপন নৌ-অভিযানের পরিকল্পনার জন্য ইয়েমেনি কমান্ডারদের বৈঠক লক্ষ্য করে যুক্তরাষ্ট্র আক্রমণ চালিয়েছে। তবে একটি সূত্রের বরাতে সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, ট্রাম্প যে ভিডিওটি পোস্ট করেছেন, সেটি ছিল ঈদুল ফিতরের এক সাধারণ জনসমাবেশ। যেটি হুদায়দা প্রদেশে অনুষ্ঠিত হয়েছিল। এতে কোনো সামরিক বাহিনীর সংযোগ ছিল না। সূত্রটি আরও বলেছে, ‘এটি একটি মার্কিন অপরাধ। এই হামলায় ডজনখানেক মানুষ হতাহত হয়েছে। এটি প্রমাণ করে যে, ইয়েমেনে আমেরিকার আগ্রাসন ব্যর্থ ও পরাজয়ের মুখে পড়েছে। তবে গাজায় আমেরিকা-ইসরাইল গণহত্যা ও দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে’। সূত্র: ইরনা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জীন ছাড়ানোর নামে লন্ডনে নারী-শিশু ধর্ষণের ২১টি ঘটনায় বাংলাদেশি ইমামের যাবজ্জীবন কিশোরগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা টাকা বাঁচাতে এয়ারপোর্টে শুয়েছি হামে শিশু মৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে উত্তাল রাজপথ: ইউনূস-নূরজাহানের বিচারসহ ১০ দফা দাবি ট্রাকসহ রামপাল বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ মালামাল লুট করা এনসিপির ২ শীর্ষ নেতা গ্রেপ্তার এনসিপি থেকে ২২ নেতার পদত্যাগ গায়েবি নারীকে নিহত স্ত্রী দাবিতে জুলাইর ভুয়া মামলা: শেখ হাসিনাসহ ৮৫ আসামির অব্যাহতির সুপারিশ বাংলাদেশে আইনজীবী সমিতির নির্বাচনে অনিয়ম নিয়ে গভীর উদ্বেগ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ল’ সোসাইটির জঙ্গিগোষ্ঠী আল হিম্মাহ’র প্রশিক্ষক সাবেক সেনা সদস্যকে দুর্গম টিলা থেকে গ্রেপ্তার, আলামত উদ্ধার আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে বাধা ‘টেকনিক্যাল মব’: মনজিল মোরসেদ পর্তুগালে ট্রেনের ধাক্কায় এক বাংলাদেশি নিহত, আহত ৪ দেশের বাজারে কমল স্বর্ণের দাম এবার ভারতে বাড়ল জ্বালানি তেলের দাম বেড়েছে সবজি-ডিম-মুরগির দাম, ভোক্তার নাভিশ্বাস ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা যুদ্ধের সময় ‘লুকিয়ে’ আমিরাত যান ইসরাইলের দুই গোয়েন্দা সংস্থার প্রধান চীন দেখে যারপরনাই মুগ্ধ ট্রাম্প চীন ছাড়লেন ট্রাম্প উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা, যা বললেন স্পেনের প্রধানমন্ত্রী