মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫ |
নেত্রকোনার দুর্গাপুরে বাবার বিরুদ্ধে মেয়েকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে, ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করায় সেই মামলায় অভিযুক্ত পলাতক আসামি বাবাকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল বিকেলে ময়মনসিংহের ত্রিশাল এলাকার একটি ইট ভাটা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ফারুংপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ১৫ বছর বয়সী মেয়েকে অভিযুক্ত বাবা দীর্ঘদিন ধরে যৌন হয়রানি করে আসছিল। গত পাঁচ মাস আগে মেয়ের গলায় ছুরি ঠেকিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঐ দিনের পর আরো একাধিকবার ধর্ষণ করে। ধর্ষণের কথা কারো কাছে বললে পরিবারের সবাইকে খুনের হুমকি দিত অভিযুক্ত।

প্রাণ ভয়ে বিষয়টি কাউকে বলেনি মেয়ে। তবে ঘটনার প্রায় এক মাস পর মেয়ের শরীরের পরিবর্তন লক্ষ করা যায়। মেয়ে গর্ভবতী হওয়ার লক্ষণ দেখা দিলে বাবা দুর্গাপুর নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করায়। পরে কৌশলে মেয়েকে নিয়ে ময়মনসিংহের একটি প্রাইভেট ক্লিনিকে গর্ভপাত ঘটায়। এ ঘটনায় গত ২৫ মার্চ রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন। এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, সে গাঁ ঢাকা দিয়েছিল ময়মনসিংহের ত্রিশালের একটি ইটভাটায়। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার