‘বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হয় না’, ইইউর সতর্কবার্তা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৫

‘বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হয় না’, ইইউর সতর্কবার্তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৫ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার এক ঘোষণায় ইউরোপীয় পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক বসিয়েছে। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি প্রধান কায়া কাল্লাস সতর্কবার্তা দিয়ে বলেছেন, ‘বাণিজ্য যুদ্ধে সাধারণত কেউ জয়ী হয় না’। বৃহস্পতিবার পোল্যান্ডে অনুষ্ঠিত ইউরোপীয় প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সতর্কবার্তা দেন। বিকল্প খুঁজছে ইউরোপ কাল্লাস এ সময় বলেন, ‘এই সমস্ত শুল্কের ফলে গ্রাহকদের জন্য দাম বেড়ে যাবে, যা অর্থনীতির জন্য ক্ষতিকর’। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ইইউ এখন প্রতিরক্ষা শিল্পে আমেরিকার ওপর নির্ভরশীলতা কমানোর উপায় খুঁজছে। কাল্লাসের ভাষায়, ‘আমরা বর্তমানে আমেরিকা থেকে প্রচুর অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনছি। কিন্তু আমাদের নিজেদের উৎপাদন সক্ষমতা বাড়াতে

হবে এবং বিকল্প উৎস খুঁজতে হবে’। ইউক্রেনকে সহায়তা ত্বরান্বিত করার আহ্বান কাল্লাস এ সময় উল্লেখ করেন যে, ইউরোপীয় দেশগুলো ইতোমধ্যে ইউক্রেনের প্রয়োজনীয় গোলাবারুদের অর্ধেকের বেশি সরবরাহ করছে। তবে এই প্রক্রিয়াকে আরও দ্রুত করতে হবে। ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ভাষায়, ‘আমরা যত দ্রুত সম্ভব ইউক্রেনের কাছে সাহায্য পৌঁছে দিতে চাই। কারণ যুদ্ধক্ষেত্রে তারা যত শক্তিশালী হবে, আলোচনার টেবিলেও ততবেশি সুবিধাজনক অবস্থানে থাকবে’। ইউরোপ-মার্কিন সম্পর্কে টানাপোড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি নিয়ে ইউরোপীয় নেতারা ক্রমেই অসন্তুষ্ট হচ্ছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপ ইউরোপ-মার্কিন সম্পর্ককে আরও উত্তপ্ত করবে এবং ইইউকে নতুন কৌশল নিতে বাধ্য করবে। পোল্যান্ডে অনুষ্ঠিত এই বৈঠকের পর ইউরোপ মার্কিন প্রতিরক্ষা সরঞ্জামের ওপর নির্ভরতা কমানোর প্রতি

আরও কঠোর সিদ্ধান্ত নেবে কিনা- সেটাই এখন বড় প্রশ্ন। সূত্র: আনাদোলু

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানের লক্ষ্য মার্কিন টেক সংস্থা ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ তিন কারণে পেট্রোল, অকটেন সংকট দৌলতদিয়ায় দুর্ঘটনায় নিহত বেড়ে ১৮ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩০ আলোচনার আবহে মধ্যপ্রাচ্যে সেনা সমাবেশ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে ২৯০ মার্কিন সেনা আহতের কথা জানাল সেন্টকম যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের ১৫ দফা শান্তি প্রস্তাব, যুদ্ধ বন্ধে ইরানের পাঁচ শর্ত কী বিশ্ব ইতিহাসের এক অন্ধকার অধ্যায় কালরাত্রি স্মরণে প্রাচ্যনাটের ‘লালযাত্রা’ অনুষ্ঠিত ব্যাটারি যেভাবে সাশ্রয় হবে বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানালো বাংলাদেশ সেই অভয়ার মা-কে নির্বাচনে প্রার্থী করল বিজেপি পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার তেল খুঁজতেই ‘তেল শেষ হয়ে যাচ্ছে’ ইরান যখনই চাইবে তখনই যুদ্ধ শেষ হবে: কর্মকর্তা পদ্মায় পানির ৯০ ফুট নিচে বাস, ঝড়-বৃষ্টিতে ব্যাহত উদ্ধারকাজ ইসরাইলের সামরিক স্থাপনায় ইরানের ব্যাপক হামলা পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধারে কাজ করছে ফেরি হামজা