এশিয়ার কোন দেশে কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৫

এশিয়ার কোন দেশে কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৫ |
নির্বাচনি প্রতিশ্রুতি এবং অ্যামেরিকা ফার্স্ট পলিসি অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপ, এশিয়ার দেশগুলোর ওপর ট্রাম্পের এই শুল্ক আরোপ ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ট্রাম্পের শুল্কের তালিকায় বাংলাদেশও আছে, বাংলাদেশি পণ্যের ওপরে ৩৭ শতাংশ শুল্ক বসিয়েছে মার্কিন প্রশাসন। বাংলাদেশি পণ্যের ওপর আগে যুক্তরাষ্ট্রে গড়ে শুল্ক ছিল ১৫ শতাংশ। বুধবার স্থানীয় সময় বিকাল চারটায় হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে নতুন এ শুল্ক আরোপের ঘোষণা দেন দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া ট্রাম্প। কোন দেশের ওপর কত হারে পারস্পরিক শুল্ক আরোপ হবে, সংবাদ সম্মেলনে তার একটি তালিকাও তুলে ধরেন তিনি। এই শুল্কারোপের বিষয়ে ট্রাম্পের যুক্তি হচ্ছে- নতুন এই 'রিসিপ্রোকাল ট্যারিফ' বা

পাল্টা শুল্ক ব্যবস্থা যুক্তরাষ্ট্রকে 'আবার সম্পদশালী' করবে। ধারণা করা হচ্ছে- নির্বাহী আদেশের মাধ্যমে প্রায় ১০০টি দেশের ওপর আরোপ করা এই শুল্ক বিশ্বব্যাপী অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্র লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হবে অন্য দেশগুলোর বাণিজ্য। অনেক দেশ ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তকে 'বাণিজ্য যুদ্ধ' হিসেবে আখ্যায়িত করছে। বিশ্ব নেতারা এই শুল্ক প্রত্যাখ্যান করেছেন। এশিয়ার দেশগুলোর ওপর ট্রাম্পের ধার্য করা শুল্ক- চীন- ৩৪ শতাংশ ভিয়েতনাম - ৪৬ শতাংশ তাইওয়ান - ৩২ শতাংশ ইন্দোনেশিয়া - ৩২ শতাংশ জাপান - ২৪ শতাংশ দক্ষিণ কোরিয়া - ২৫ শতাংশ থাইল্যান্ড - ৩৬ শতাংশ মালয়েশিয়া - ২৪ শতাংশ কম্বোডিয়া - ৪৯ শতাংশ বাংলাদেশ - ৩৭ শতাংশ ভারত- ২৬ শতাংশ পাকিস্তান - ২৯ শতাংশ সিঙ্গাপুর - ১০ শতাংশ নেপাল - ১০ শতাংশ ফিলিপাইন - ১৭

শতাংশ শ্রীলঙ্কা - ৪৪ শতাংশ মিয়ানমার - ৪৪ শতাংশ লাওস - ৪৮ শতাংশ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ শিশুর মৃত্যুতে তড়িঘড়ি ব্যবস্থা, ৬ শতাধিক শিশুর খুনিরা দেশ-বিদেশে ঘুরে বেড়ায়! ন্যায়বিচার কোথায়? সরকারি ফ্ল্যাটের জন্য ওয়াশিং মেশিন-ওভেন জানালার পর্দা দাবি জামায়াতের এমপির চট্টগ্রামে মুক্তিপণের দাবিতে প্রতিবেশীর ৫ বছরের শিশুকে অপহরণের পর খুন করে লাশ গুম ‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ছাত্রীদের গভীর রাতে অশালীন বার্তা প্রেরণ: ‘ফেসবুক-হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে গেছে’ দাবি খুবি শিক্ষকের ‘সব সমালোচনা থেমে যাবে’, ইংল্যান্ডের বড় জয়ের পর বেলিংহাম একসময়ের পানির উৎস, এখন মরণফাঁদ: সাড়ে ৩০০ বছরের ইতিহাস এখন ময়লার ভাগাড় টানা একমাস পরীমনির রাত্রিকালীন নিরাপত্তা নিশ্চিত করেন এডিসি সাকলায়েন প্রথম ম্যাচে ব্যর্থ রোনালদো, কঙ্গোর ঐতিহাসিক বিশ্বকাপ পয়েন্ট চ্যাটবটে দুর্ভেদ্য লকডাউন এবার জানা গেল মেসির কান্নার ‘আসল’ কারণ ম্যাচের আগে বিয়ার পান করেই ইংল্যান্ড সমর্থকদের খরচ ৪৯ লাখ টাকা রোনালদোকে কেন তুলে নেননি, ব্যাখ্যা দিলেন পর্তুগাল কোচ স্বর্ণের দাম বাড়ল ভরিতে ২৫০৮ টাকা দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ছয় দেশের ৭০ জন চিহ্নিত, কেন্দ্রীয় ব্যাংকের আতিউরসহ ১০ কর্মকর্তা অস্ট্রেলিয়ায় চাকরি দেওয়ার নামে প্রবাসীর টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২ রেললাইনে ট্রাক উল্টে কুড়িগ্রামের সঙ্গে ১০ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ স্ত্রী আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ