ভারতে ঢুকে পাকিস্তানি সেনাদের হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ April, ২০২৫

ভারতে ঢুকে পাকিস্তানি সেনাদের হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ April, ২০২৫ |
লাইন অব কন্ট্রোল বা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢুকে পড়েছিল পাকিস্তানি সেনারা। এমনকি তারা ভারতীয় সেনা ঘাঁটিতে গুলিও চালিয়েছে। ভারত দাবি করেছে, তারা পাকিস্তানি এই অনুপ্রবেশ ও হামলার জবাব দিয়েছে। দেশটি এই অনুপ্রবেশকে যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলেও আখ্যা দিয়েছে। বুধবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে হিন্দুস্থান টাইমস। প্রতিবেদন অনুযায়ী, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় মঙ্গলবার পাকিস্তান সেনাবাহিনী অতর্কিতে অনুপ্রবেশ করে, যা দুই দেশের মধ্যেকার যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। ভারতীয় সেনাবাহিনীর কৃষ্ণ ঘাঁটি ব্রিগেডের নঙ্গী টেকরি ব্যাটালিয়ন এই অপ্রত্যাশিত হামলার জবাব দিয়েছে বলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, গত ১ এপ্রিল কৃষ্ণ ঘাঁটি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান সেনাবাহিনীর

অনুপ্রবেশের কারণে একটি মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পরপরই পাকিস্তান সেনাবাহিনী কোনো প্রকার উসকানি ছাড়াই গুলিবর্ষণ ও যুদ্ধবিরতি লঙ্ঘন করে। আমাদের সেনারা এর কার্যকর ও সুচিন্তিত প্রতিক্রিয়া জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি আরও বলেন, নিয়ন্ত্রণ রেখা বরাবর শান্তি বজায় রাখার জন্য ২০২১ সালের ডিজিএমও সমঝোতার নীতি মেনে চলার গুরুত্ব পুনর্ব্যক্ত করছে ভারতীয় সেনাবাহিনী। এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন কাঠুয়ার পাঞ্জতীর্থী এলাকায় সন্ত্রাসবাদীদের সঙ্গে গোলাগুলির ঘটনার পর ভারতীয় নিরাপত্তা বাহিনী আগে থেকেই অভিযান জোরদার করেছে। গত ৩১ মার্চ রাতে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করার পর ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ)

যৌথ উদ্যোগে ওই এলাকায় একটি অভিযান শুরু হয়। এর ফলে ১ এপ্রিল ভোররাতে নতুন করে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের পর ভারতের নিরাপত্তা বাহিনী ভোরে আলো ফোটার সঙ্গে সঙ্গেই একটি ‘অনুসন্ধান ও ধ্বংস’ অভিযান শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই অঞ্চলে নজরদারি ও ফাঁদ পাতা হয়েছে এবং অভিযান এখনো চলছে। ভারতীয় কর্তৃপক্ষ এলাকায় উচ্চ সতর্কতা জারি রেখেছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয়