ঈদ আনন্দ মিছিল, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের বিবৃতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ April, ২০২৫

আরও খবর

ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা

ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা

আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত

নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা

ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ

আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন

বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?

ঈদ আনন্দ মিছিল, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের বিবৃতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ April, ২০২৫ |
আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বলেছেন, আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ঈদ আনন্দ মিছিলের নামে ইসলামবিরোধী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সোমবার (৩১ মার্চ) সংগঠনটির প্রচার সম্পাদক মাওলানা রাশেদ বিন নূরের পাঠানো গণমাধমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বিবৃতিতে তিনি বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত ঈদ আনন্দ মিছিলে ইসলামবিরোধী কার্যকলাপ সংঘটিত হয়েছে। ইসলামের পবিত্র ঈদ উৎসব মুসলমানদের জন্য বিশেষ এবাদত ও আনন্দের দিন। যা সর্বদা ইসলামের বিধান অনুযায়ী আমরা উদযাপন করে থাকি। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপেরর সঙ্গে বলতে হচ্ছে যে, এবারের ঈদ মিছিলে মোগল

ঐতিহ্যের নামে ব্যান্ড পার্টি, হাতি-ঘোড়া, এবং বিভিন্ন জীবের মূর্তি প্রদর্শন করা হয়েছে। যা ইসলামিক সংস্কৃতি ও আকীদার সঙ্গে সম্পূর্ণরূপে অসামঞ্জস্যপূর্ণ ও স্পষ্টভাবে ইসলামের বিধানের লঙ্ঘন। তিনি দৃঢ়ভাবে আরও বলেন, ইসলাম ধর্মে মূর্তি ও ভাস্কর্যের কোনো স্থান নেই। ইসলামের নামে এই কাজ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল। মঙ্গল শোভাযাত্রার আদলে এ ধরনের আয়োজনের মাধ্যমে আমাদের ইসলামি সংস্কৃতিকে পরিবর্তন করার অপচেষ্টা মোটেও বরদাশত করা হবে না। তিনি বলেন, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে, এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মুসলমানদের ঈদের অংশ হতে পারে না এবং এটি সম্পূর্ণরূপে প্রত্যাখ্যাত। আমরা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের

জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট দাবি জানাচ্ছি। মহাসচিব আরও বলেন, অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি। পাশাপাশি ভবিষ্যতে এমন ইসলামবিরোধী কার্যকলাপের পুনরাবৃত্তি যেন না ঘটে, সেই বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি। একইসঙ্গে মুসলিম উম্মাহকে নিজেদের ঈমান-আকীদা অক্ষুণ্ণ রাখতে এবং ইসলামবিরোধী সব চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার হতে আমরা আহ্বান জানাচ্ছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান