ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
কেরানীগঞ্জে গ্যাসলাইট কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ২০ জন নিহত
সিলেটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
ঈদের সময় চমেক হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের অর্ধেকই সড়ক দুর্ঘটনার শিকার!
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত
কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫
বেপরোয়া দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারাল চার যুবক
মাদারীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দু’জন। মঙ্গলবার বেলা তিনটার দিকে শিবচর-জাজিরা সীমান্তবর্তী কুতুবপুর ইউনিয়নের সাহেব বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শিবচরের কুতুবপুর ইউনিয়নের মুন্সীকান্দি এলাকার মো. শাহজাহান তালুকদারের ছেলে মিঠুন তালুকদার (২৫), শরীয়তপুরের পদ্মাসেতুর দক্ষিণ থানার ঢালিকান্দি এলাকার বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী (১৯), জাজিরা থানার জয়নগর এলাকার মঞ্জু সরদারের ছেলে রমজান সরদার (২১) ও একই এলাকার ইসকান খানের ছেলে অলি খান (২২)। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবচর থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের নাওডোবা গোলচত্বর থেকে কুতুবপুরের সাহেববাজারগামী সার্ভিস
রোডে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হয়। গুরুতর আহত অবস্থায় অপর দুই আরোহী হাসপাতালে নেওয়ার পথে মারা যান। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় চারজনের নিহতের খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।