শৈশবের ঈদ বনাম আধুনিক ঈদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৫

শৈশবের ঈদ বনাম আধুনিক ঈদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৫ |
শৈশবের ঈদ ছিল এক অন্যরকম আনন্দের উৎসব। ঈদের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে শুরু হতো বাচ্চাদের বাঁধভাঙা উচ্ছ্বাস। পুরো পাড়া-প্রতিবেশির মাঝে যেন এক নতুন প্রাণ সঞ্চারিত হতো। নতুন জামা-কাপড় কেনার আগ্রহ, সেলাইয়ের কাজ চলছে কি না, সেটি তদারকি করা—সবকিছুতেই এক অন্যরকম আনন্দ লুকিয়ে থাকত। মনের ভেতর বইতো খুশির হাওয়া। সকাল বেলা ঘুম থেকে ওঠেই গোসল করে নতুন পোশাক পরার আনন্দ ছিল বাঁধভাঙা জোয়ারের মতো। আতর-সুগন্ধি লাগিয়ে ঈদগাহে যাওয়ার পথে রাস্তার মোড়ে মোড়ে বন্ধুদের সঙ্গে দেখা হওয়া, কোলাকুলি করা—এসব স্মৃতিতে এখনও মনের কোণে ভেসে উঠে। ঈদের নামাজ শেষে বাবা-চাচাদের সঙ্গে বাড়ি ফিরে সেমাই-মিষ্টির আয়োজনে বসা ছিল অবধারিত। গ্রামের ঈদ মানেই ছিল সবার ঘরে ঘুরে

ঘুরে মিষ্টি খাওয়া, আত্মীয়-স্বজনদের বাসায় যাওয়া, বড়দের সালামি পাওয়া। বিকালে নতুন জামা পরে মাঠে খেলতে যাওয়া কিংবা মেলায় ঘুরতে যাওয়া ছিল ঈদের অন্যতম আনন্দের অংশ। কিন্তু সময় বদলেছে, আধুনিক জীবনে ঈদের আনন্দের রূপও বদলে গেছে। এখন ঈদের কেনাকাটা হয় অনলাইনে, দোকানে গিয়ে জামা-প্যান্ট কেনার সেই উন্মাদনা আর আগের মতো নেই। ঈদের নামাজ শেষে অনেকেই বাসায় ফিরে মুঠোফোনে ব্যস্ত হয়ে পড়ে। আত্মীয়-স্বজনের বাসায় যাওয়া অনেকটাই কমে গেছে, ঈদের শুভেচ্ছা বিনিময়ও অনেক সময় সীমাবদ্ধ থাকে সামাজিক মাধ্যমের পোস্ট আর ইমোজির ভেতর। শৈশবের সেই প্রাণবন্ত ঈদের আনন্দ হয়তো কিছুটা ফিকে হয়ে এসেছে, কিন্তু স্মৃতির পাতায় সেই দিনগুলো আজো জ্বলজ্বলে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ঈদের আনন্দের

ধরন বদলালেও, পারিবারিক মিলন, ভালোবাসা আর একসঙ্গে থাকার আবেগ যেন কখনো না হারিয়ে যায়—এই হোক আমাদের কামনা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এনসিটিবিতে দুর্নীতির পাহাড়: এক বছরে ২৭১১ কোটি টাকার মহালুটপাট আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি আসামে ভয়াবহ বন্যা: ৬৮ জনের মৃত্যু, ৭ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত; কোন সতর্কতা-আগাম প্রস্তুতি নেই বাংলাদেশে ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার এ বি জুবায়ের ক্ষমতার পাঁচ মাসেই ‘হাইব্রিড’ আতঙ্ক আন্ডারওয়ার্ল্ডে ভাড়াটে খুনিদের দাপট পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল টানা তিন দিনে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল ১৭ শতাংশ উৎপাদন কর্মসংস্থান ধরে রাখাই বড় চ্যালেঞ্জ দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে