হায়দ্রাবাদকে হারিয়ে ৫ উইকেটে জিতল লখনউ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৫

হায়দ্রাবাদকে হারিয়ে ৫ উইকেটে জিতল লখনউ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৫ |
গত বারের আইপিএলে হায়দ্রাবাদের মাঠে সানরাইজার্সের কাছে ১০ উইকেটে পর্যুদস্ত হয়েছিল লখনউ। ম্যাচের পর মাঠেই তৎকালীন অধিনায়ক কেএল রাহুলকে বকাঝকা করেছিলেন লখনউ মালিক সঞ্জীব গোয়েন্‌কা। সেই ঘটনার পরই লখনউয়ের সঙ্গে রাহুলের বিচ্ছেদ প্রায় পাকা হয়ে গিয়েছিল। তাই-ই হয়েছে মহা নিলামে। বছর ঘোরার পর সেই মাঠেই হায়দ্রাবাদকে হারিয়ে ‘প্রতিশোধ’ নিল গোয়েন্‌কার দল। সেই জয়ে অবদান রাখলেন শার্দূল ঠাকুর এবং নিকোলাস পুরান। প্রথম জন বল হাতে ৩৪ রানে ৪ উইকেট নিলেন। দ্বিতীয় জন ২৬ বলে ৭০ রান করে জয়ের ভিত গড়ে দিলেন। আগে ব্যাট করে হায়দ্রাবাদের তোলা ১৯০/৯ স্কোর লখনউ তুলে দিল ২৩ বল বাকি থাকতে। পাঁচ উইকেটে জিতল তারা। এই আইপিএলে এটাই

তাদের প্রথম জয়। বৃহস্পতিবার টসে জিতে লখনউ অধিনায়ক ঋষভ পন্থ আগে বল করার সিদ্ধান্ত নেওয়ায় অনেকেই ভেবেছিলেন হায়দ্রাবাদ ৩০০ তুলে ফেলবে। যে দল আগের ম্যাচে ২৮৬ তুলেছে, যে দলে ট্রেভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিশনের মতো ব্যাটার রয়েছে, তাদের থেকে এমন আশা করা অন্যায়ও নয়। তবে ২০০-ও তুলতে পারেনি হায়দরাবাদ। প্রথম ওভারে শার্দূল মাত্র ছ’রান দেন। দ্বিতীয় ওভারে আবেশ খান দেন ন’রান। হায়দ্রাবাদের সমর্থকেরা তখন ছয় চাইছিলেন। সেই ইচ্ছাপূরণের আগেই ফেরেন অভিষেক। শার্দূলের বলে পুল মারতে গিয়ে ক্যাচ দেন পুরানের হাতে। পরের বলে ফিরে যান ঈশানও। লেগ সাইডে যে বল ছাড়লেই ওয়াইড হয়, সেটি তাঁর গ্লাভসে লেগে উইকেটরক্ষক পন্থের হাতে জমা পড়ে। শার্দূলের

হ্যাটট্রিক বাঁচানোর দায়িত্ব ছিল নীতীশের উপরে। কোনও মতে সেটি বাঁচান তিনি। ইয়র্কার বল মিড অনে ঠেলে রান নেন। দলের দুই বিধ্বংসী ব্যাটার ফিরলেও থামানো যাচ্ছিল না হেডকে। আবেশের একটি ওভারে দু’টি ছয় এবং একটি চার মারেন। পাঁচ ওভারে ৫৪ উঠে যাওয়ার পর পন্থ বোলিংয়ে আনেন রবি বিশ্নোইকে। রবির প্রথম বলেই হেডের লোপ্পা ক্যাচ ফেলে দেন পুরান। তৃতীয় বলেই ছক্কা মারেন হেড। পঞ্চম বলে বোলারের দিকে শট মারেন। রবি হাত বাড়ালেও ধরতে পারেননি। ফলে একই ওভারে দু’বার হেডের ক্যাচ পড়ে। অস্ট্রেলীয় ক্রিকেটার অবশ্য বেশি দূর এগোতে পারেননি। অষ্টম ওভারেই অখ্যাত প্রিন্স যাদবের বলে বোল্ড হয়ে যান। সেই প্রিন্সই কিছু ক্ষণ পর ফেরান

হাইনরিখ ক্লাসেনকে (২৬)। নীতীশের মারা শট প্রিন্সের হাতে লেগে উল্টো দিকের উইকেট ভেঙে দেয়। ক্রিজ়‌ ছেড়ে ক্লাসেন এগিয়ে গিয়েছিলেন। রান আউট হয়ে যান। নীতীশও (৩২) ফিরে যাওয়ায় হায়দ্রাবাদের রান তোলার গতি কমে গিয়েছিল। তবে আগ্রাসী খেলে নিজের কাজটা করে দেন অনিকেত বর্মা। পাঁচটি ছয়ের সাহায্যে ১৩ বলে ৩৬ রান করেন। পরের দিকে নেমে প্যাট কামিন্সও (১৮) তিনটি ছক্কা মেরে রান রেট বাড়িয়ে দেন। যদিও দুশোর গণ্ডি পেরোতে পারেনি হায়দ্রাবাদ। যে শার্দূল মহা নিলামে দল পাননি, যাকে লখনউ কিনেছে মহসিন খানের পরিবর্ত হিসাবে, তিনিই চার উইকেট নিয়ে চমকে দিয়েছেন। বোলিং করতে নেমে শুরুতেই চমক দেয় হায়দ্রাবাদ। অভিষেকের হাতে বল তুলে দেন কামিন্স। মাঝেসাঝে

স্পিন করলেও ব্যাটিংয়ের মতো বোলিংয়েও যে তাকে সবার আগে আনা হবে সেটা অনেকেই ভাবতে পারেননি। প্রথম ওভারে মাত্র তিন রান দিয়ে অধিনায়ক কামিন্সের আস্থার মান রাখেন অভিষেক। দ্বিতীয় ওভারের প্রথম বলেই এডেন মার্করামকে (১) তুলে নেন মহম্মদ শামি। মনে হচ্ছিল কম রান নিয়েও এই ম্যাচ হেসেখেলে জিতবে হায়দ্রাবাদ। তবে অন্য রকম ভেবেছিলেন পুরান এবং মিচেল মার্শ। হায়দ্রাবাদে ঝড় তুলে দেন দু’জনে। প্রথম ওভারে তিন রান দেওয়া অভিষেক নিজের দ্বিতীয় ওভারে দেন ১৮ রান। তার আগে সিমরজিৎ সিংহের ওভার থেকে আসে ১৭ রান। পুরান-মার্শের দাপটে পাওয়ার প্লে-তে ৭৭/১ তুলে দেয় লখনউ। মার্শ কিছুটা ধরে খেললেও পুরান প্রায় কোনও বলই মাঠে রাখছিলেন না। ১৮

বলে অর্ধশতরান করেন। শেষ পর্যন্ত কামিন্সের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন নবম ওভারে। তার আগে ছ’টি করে চার এবং ছয় মেরে ২৬ বলে ৭০ করে যান। পুরান ফেরার পর আগ্রাসী হতে চেয়েছিলেন মার্শ (৩১ বলে ৫২)। কামিন্সকে দু’বলে দু’টি চার মেরে অর্ধশতরান করার পর নীতীশের হাতে ক্যাচ তুলে দেন। তবে এ দিনও লখনউকে চিন্তায় রাখল পন্থের ব্যাটিং। তার ১৫ বলে ১৫ রানের ইনিংস রানের গতি কমিয়ে দিল। হর্ষল পটেলের নিরীহ ফুলটস বলে আড়াআড়ি চালাতে গিয়ে শামির হাতে ক্যাচ দিলেন। লক্ষ্য বেশি না হওয়ায় লখনউকে ভাবতে হয়নি। আব্দুল সামাদ (৮ বলে ২২) এবং ডেভিড মিলার (৭ বলে ১৩) বাকি কাজ করে দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী