ধানমন্ডিতে র‍্যাব-ম্যাজিস্ট্রেট-ছাত্র পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ৪ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৫

ধানমন্ডিতে র‍্যাব-ম্যাজিস্ট্রেট-ছাত্র পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৫ |
রাজধানীর ধানমন্ডিতে অলংকার নিকেতন জুয়েলার্সের মালিক এম এ হান্নান আজাদের বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতিতে ব্যবহার করা হয়েছে র‍্যাবের পোশাক, পরিচয় দেওয়া হয়েছে ছাত্র ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের। এ ঘটনায় পুলিশ চার জনকে গ্রেপ্তার করেছে। ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বুধবার ভোরের দিকে ধানমন্ডির ৮ নম্বর সড়কের একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটে। প্রায় ২০ থেকে ২৫ জনের একটি ডাকাত দল ঐ বাসায় ডাকাতি করতে যায়। তারা নিজেদের র‍্যাব, ম্যাজিস্ট্রেট এবং ছাত্র হিসেবে পরিচয় দেন । দলে ১০ জনের মতো র‍্যাবের পোশাকে ছিল । ডাকাতি চলাকালে বাসার মালিক তাৎক্ষণিক ৯৯৯ নম্বরে ফোন

দেন। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। পাশেই একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সেখানকার শ্রমিকদের সহায়তায় পুলিশ চার ডাকাতকে গ্রেপ্তার করে । তিনি আরও জানান, ঐ বাসা থেকে এক-দেড় লাখ নগদ টাকা, গৃহকর্তার স্ত্রীর ব্যবহৃত কিছু স্বর্ণালংকার ডাকাতরা নিয়ে যায় । এছাড়া ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় থাকা একটি অফিস থেকে ঢাকাত দল ২০-২৫ লাখ টাকা নিয়ে গেছে । এ প্রসঙ্গে ধানমন্ডি থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জুয়েলার্সের মালিক এম এ হান্নান আজাদ বাদী হয়ে ধানমন্ডি মডেল থানায় মামলা করেছেন। গ্রেপ্তার চার জনসহ পলাতক অন্যদের আসামি করা হয়েছে। ডাকাতি ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে । ইতিমধ্যে পলাতক কয়েক জন

ডাকাতকে শনাক্ত করা গেছে। বাকিদের শনাক্তের কাজ চলমান রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান