ভারতীয় কোম্পানির বিরুদ্ধে ভয়ংকর মাদক পাচারের অভিযোগ যুক্তরাষ্ট্রের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৫

ভারতীয় কোম্পানির বিরুদ্ধে ভয়ংকর মাদক পাচারের অভিযোগ যুক্তরাষ্ট্রের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৫ |
ভারতের একটি রাসায়নিক কোম্পানি এবং এর তিন কর্মকর্তা যুক্তরাষ্ট্রে ভয়ংকর মাদক ফেন্টানিল তৈরির উপকরণ পাচারের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) মার্কিন বিচার বিভাগ জানায় ওয়াশিংটন ডিসির এক ফেডারেল আদালতে এই অভিযোগ আনা হয়। অভিযোগপত্র অনুযায়ী, অভিযুক্ত রাসায়নিক নির্মাতা প্রতিষ্ঠানটি ভারতে অবস্থিত বসুধা ফার্মা ক্যাম লিমিটেড (ভিপিসি)। আর অভিযুক্ত কর্মকর্তারা হলেন—ওই কোম্পানির প্রধান বৈশ্বিক বিপণন কর্মকর্তা তানবীর আহমেদ মোহামেদ হোসেন পার্কার (৬৩), বিপণন পরিচালক বেঙ্কাটা নাগা মধুসূদন রাজু মানথেনা (৪৮) এবং বিপণন প্রতিনিধি কৃষ্ণা ভেরিচার্লা (৪০)। যুক্তরাষ্ট্রের অভিযোগ অনুযায়ী, বসুধা ফার্মা তাদের ওয়েবসাইটে এবং আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ফেন্টানিল তৈরির রাসায়নিক বিক্রির বিজ্ঞাপন দিয়েছিল। এরপর, ২০২৪ সালের মার্চ থেকে নভেম্বর পর্যন্ত তারা এই রাসায়নিক

পাচারের ষড়যন্ত্র করেছে। ২০২৪ সালের মার্চ ও আগস্টে অভিযুক্তরা একজন গোপন তদন্তকারীর কাছে ২৫ কেজি ফেন্টানিল তৈরির রাসায়নিক বিক্রি করেন। এরপর, আগস্ট ও সেপ্টেম্বর মাসে অভিযুক্তরা ওই গোপন তদন্তকারীর সঙ্গে ৪ মেট্রিক টন রাসায়নিক পাচারের পরিকল্পনা করেন। এর মধ্যে ২ টন মেক্সিকো এবং ২ টন যুক্তরাষ্ট্রে পাঠানোর পরিকল্পনা ছিল। এই রাসায়নিকের বাজারমূল্য প্রায় ৩ লাখ ৮০ হাজার ডলার। এই অভিযোগ প্রমাণিত হলে, অভিযুক্তদের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং কোম্পানিকে ৫ লাখ ডলার জরিমানা করা হতে পারে। গত ২০ মার্চ সকালে নিউইয়র্ক সিটিতে পার্কার ও মানথেনাকে গ্রেপ্তার করেছে মার্কিন ফেডারেল এজেন্টরা। তদন্ত পরিচালনা করছে মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থা (ডিইএ), হোমল্যান্ড সিকিউরিটি, অভ্যন্তরীণ রাজস্ব সংস্থা এবং

স্থানীয় আইনপ্রয়োগকারী সংস্থাগুলো। ফেন্টানিল হলো যুক্তরাষ্ট্রে পাচার হওয়া সবচেয়ে প্রাণঘাতী মাদক। এর কারণেই ২০২২ সালে এক বছরে ৫২ হাজারের বেশি মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও চীন এই মাদকের কাঁচামাল সরবরাহ করে। এবারই প্রথম যুক্তরাষ্ট্র ভারতকে চীনের সমানভাবে দায়ী করেছে। এই ঘটনায় ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক টানাপড়েনের আশঙ্কা করা হচ্ছে। এরপর এই মাদকের কাঁচামাল যুক্তরাষ্ট্রে পাচারের সঙ্গে ‘রাষ্ট্রীয়ভাবে’ চীন ও ভারত জড়িত বলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার বার্ষিক হুমকি মূল্যায়ন (এটিএ) প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, ভারত ও চীন মাদক উৎপাদনকারী অপরাধী চক্রের কাছে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ফেন্টানিল তৈরির রাসায়নিক কাঁচামাল সরবরাহ করে। মঙ্গলবার (২৫ মার্চ) এই

প্রতিবেদন মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক (ডিএনআই) তুলসী গ্যাবার্ডের কার্যালয় থেকে প্রকাশ করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও এ ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, এই চক্রগুলো (আন্তর্জাতিক অপরাধী সংগঠন) প্রায়শই রাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত, যেমন তারা চীন ও ভারতের মাধ্যমে মাদক পাচারের জন্য প্রয়োজনীয় রাসায়নিক ও সরঞ্জাম পায়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, অবৈধ ফেন্টানিল তৈরির রাসায়নিক ও পিল তৈরির সরঞ্জামের প্রধান উৎস চীন, এরপরই রয়েছে ভারত। উল্লেখযোগ্য বিষয় হলো, এই প্রথম যুক্তরাষ্ট্র ফেন্টানিলের মতো মাদক তৈরির রাসায়নিক সরবরাহের অভিযোগে ভারতকে চীনের সমতুল্য হিসেবে চিহ্নিত করেছে। যেখানে গত বছরের প্রতিবেদনে মেক্সিকোর চক্রগুলো ভারতসহ অন্যান্য দেশ থেকে কম পরিমাণে রাসায়নিক সংগ্রহ করত বলে

উল্লেখ করা হয়েছিল। সেখানে চীনকে প্রধান সরবরাহকারী হিসেবে চিহ্নিত করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পেটালো পুলিশ দিনাজপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন জামায়াতের গুপ্ত কর্মী তারেক নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩ ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে? ফায়ার স্টেশনের ভেতরে বহিরাগত নারী এনে আপত্তিকর নাচ-গানের আসর স্টেশন অফিসারের রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম শ্যুটার আসিফের পর ক্রিকেটার নাঈম: বিএনপি আমলে দুই ক্রীড়াবিদকে পুলিশি নির্যাতন ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে?