নির্বাচন যত বিলম্ব হবে, সরকার তত বিপদে পড়বে: গয়েশ্বর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৫

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

নির্বাচন যত বিলম্ব হবে, সরকার তত বিপদে পড়বে: গয়েশ্বর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৫ |
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচন যতই বিলম্ব হবে, অন্তর্বর্তী সরকার ততই বিপদে পড়বে। কারণ শেখ হাসিনা ক্ষমতাধর হয়েও ক্ষমতায় থাকতে পারেনি। জনগণের বিরুদ্ধে গেলে এ সরকারও বেশি দিন টিকবে না। গতকাল মঙ্গলবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া মঞ্চের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্তি বৃদ্ধিকরণ এবং দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। জিয়া মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্ল্যাহ ইকবালের সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি আবু তালেবের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য

রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। ইফতার মাহফিলে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিতে হবে। রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে প্রয়োজনীয় সংস্কার করবে। বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে আমরা ৩১ দফার ভিত্তিতে আন্দোলন করেছি। অন্তর্বর্তী সরকার বোধহয় তা পছন্দ করেনি। তাই তারা সংস্কার সংস্কার করছে। শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টির নেতাদের উদ্দেশে তিনি বলেন, তাদের আন্দোলনের সঙ্গে আমরাও ভূমিকা রেখেছি। কিন্তু তারা এখন বিএনপির সম্পর্কে যেসব কথা বলছে, তা অত্যন্ত আপত্তিজনক। সম্প্রতি তারা সেনাবাহিনীর বিরুদ্ধেও কথা বলেছে। এতে সরকারের দায় আছে। কারণ সরকার তাদের বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। তিনি বলেন, জনগণ যদি

আপনাদের ভোট দেয় আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু কথাবার্তা সংযত হয়ে বলতে হবে। আরো বক্তব্য দেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ভিপি হারুন অর রশিদ, সহ সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ভিপি মাহবুবুল হক নান্নু, সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ প্রমুখ। দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া শিশু ও মায়ের দায়িত্বে জেলা প্রশাসন বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন