ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
লেবাননে ইসরাইলের রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহারের অভিযোগ
সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক
প্রেমের বিয়ের জেরে থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করলেন বাবা-মা
ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি
ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ
যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান
ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম
ইয়েমেনি বিমানবন্দরে মার্কিন হামলা, যা বলল হুথি
ইয়েমেনের আল-হোদেইদা বিমানবন্দরে শনিবার (২২ মার্চ) হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুথি নিয়ন্ত্রিত গণমাধ্যম বিষয়টি জানিয়েছে।
বার্তা সংস্থা এএফপিও এ হামলার খবর নিশ্চিত করেছে। এএফপি জানিয়েছে, ইয়েমেন ব্যাপক হামলার ঘোষণা এক সপ্তাহ আগেই দিয়েছিল ওয়াশিংটন।
হুথি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি বলেছে, হোদেইদা বিমানবন্দরে হামলাটি নিঃসন্দেহে ‘আমেরিকার আগ্রাসন’। তারা হোদেইদা বিমানবন্দর লক্ষ্য করে তিনবার হামলা চালিয়েছে।
এর আগে গত বুধবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ‘অবিরাম অভিযান’ চালানোর ঘোষণা দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথিদের নিশ্চিহ্ন করার হুমকি দেন।
এরপর গত ১৫ মার্চ থেকে ইয়েমেনে ধারাবাহিক বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা জানান, এসব হামলায় জ্যেষ্ঠ হুথি নেতারা নিহত হয়েছেন।
হুথি স্বাস্থ্য মন্ত্রণালয়
জানিয়েছে, মার্কিন হামলায় ইয়েমেনে ৫৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে।
জানিয়েছে, মার্কিন হামলায় ইয়েমেনে ৫৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে।



