কেরানীগঞ্জ ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৫

কেরানীগঞ্জ ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৫ |
ঢাকার কেরানীগঞ্জে ব্যবসায়ী জোবায়ের হোসেনকে (৩৭) প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার বেলা ১টার দিকে উপজেলার গোলামবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি গোলামবাজার মজিদপাড়ার মৃত মীর হাবিবুর রহমানের ছেলে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্তের জন্য ও আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গোলামবাজারে নিজের ইট-বালুর গদিতে বসা ছিলেন জোবায়ের। স্থানীয় যুবলীগ নেতা সোবহান ঢালীর নেতৃত্বে অর্ধশতাধিক লোক ধারালো অস্ত্র নিয়ে গদিতে হামলা করেন। এ সময় দৌড়ে পালানোর চেষ্টা করেন জোবায়ের। হামলাকারীরা পেছন পেছন দৌড়ে জোবায়েরকে কোপাতে থাকেন। একপর্যায়ে

তিনি মরিয়মের চায়ের দোকানে ঢুকে প্রাণ বাঁচানোর আকুতি জানান। হামলাকারীরা সেখান থেকে টেনেহিঁচড়ে দোকানের বাইরে এনে কুপিয়ে ও গুলি করে হত্যা নিশ্চিত করেন। এরপর ককটেল ফাটিয়ে পালিয়ে যান। স্থানীয় সূত্রে জানা গেছে, গোলামবাজার এলাকায় একটি জমি নিয়ে থানা তাঁতী লীগের সাবেক সভাপতি মোল্লা ফারুক ও জনৈক সেন্টুর মধ্যে বিরোধ চলছে। সম্প্রতি ওই জমি সেন্টু দেখভাল করতে জোবায়েরকে দায়িত্ব দেন। বিষয়টি ভালোভাবে নেননি ফারুক। ওই ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি হতে পারে। জানা গেছে, শেখ হাসিনার সময়ে শুভাঢ্যার ত্রাস হয়ে উঠেন যুবলীগ নেতা সোবহান ঢালী। ওই সময় হত্যাসহ নানা অপরাধে জড়িয়ে পড়েন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর মোল্লা ফারুকের সঙ্গে তিনিও বিএনপিতে যোগ দেয়। সোবহানের

নামে একাধিক মামলা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান