সাকিব কি জাতীয় দলে ফিরতে পারবেন? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ মার্চ, ২০২৫

সাকিব কি জাতীয় দলে ফিরতে পারবেন?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মার্চ, ২০২৫ |
সংবাদটা গতকালই এসেছে, যেখানে খেলতে গিয়ে বোলিংয়ে নিষেধাজ্ঞার খড়গ নেমে এসেছিল সেই ইংল্যান্ডের মাটিতেই বোলিং পরীক্ষায় পাস করেছেন সাকিব আল হাসান। খবরটা বেশ স্বস্তির অন্তত সাকিবের জন্য। এই নিষেধাজ্ঞার কারণেই যে ব্যাটার সাকিব খেলতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে। শুধু কি তাই, ইসিবির এই এক সিদ্ধান্তেই যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাজার শেষ হতে বসেছিল সাকিবের। সেই বাজারটা যদি এবার ফেরত পাওয়া যায়। যদি আবারও ফেরা যায় ক্রিকেটে। মন্দ কি? সাকিবকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন তার ভক্তরাও। সাকিবকে কল্পনায় আবারও মাঠের ক্রিকেটে দেখছেন কেউ কেউ। অনেকে তো আরও কয়েক ধাপ এগিয়ে সাকিবকে দেখা শুরু করেছেন জাতীয় দলের জার্সিতে। সত্যিই কি এতটা সহজ সাকিবের

জাতীয় দলে ফেরা? সাকিব চাইলেই ফিরতে পারবেন? বন্ধ দরজা খোলা যায় এমন চাবি আছে সাকিবের হাতে? আর তাছাড়া সেই দরজা বন্ধের দায় কি কেবলই বিসিবির। তিনি নিজে এর জন্য কি কোনোভাবেই দায়ী নন? সাকিবের দায় খোঁজতে গেলে আবারও ফিরতে হবে সাত মাস আগে জুলাই আন্দোলনের সময়টাতে। তার রাজনৈতিক দল পতিত আওয়ামী লীগের কর্মীরা ও তাদের পুলিশ বাহিনী যখন নিরস্ত্র ছাত্র-জনতার ওপর ঝাঁপিয়ে পড়েছিল বন্ধুক-তলোয়ার হাতে। যখন প্রতিদিনই রাস্তায় লম্বা হচ্ছিল লাশের মিছিল। ভাইয়ের লাশ কাঁধে নিয়ে রাজপথে নেমেছিল বোন। রংপুরে পুলিশের বন্ধুকের সামনে বুক পেতে দিয়েছিল অন্যায়ের প্রতিবাদ জানানো আবু সাঈদ। আন্দোলনরত ছাত্রদের পিপাসার কষ্ট লাগবে পানি দিতে এসে যখন লাশ

হলেন মীর মুগ্ধ। যখন সাকিবের পরা বাংলাদেশের জার্সি গায়ে জড়িয়ে ছাত্রদের আন্দোলনে সমর্থন জানানোয় কারাগারে যেতে হয়েছিল ১৮ না পেরনো তরুণকে। তখন কোথায় ছিলেন সাকিব? সাকিবকে ভালোবেসে তার এমন হাজারো ভক্ত তখন সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার হ্যাশটেগ দিয়ে সাকিবকে এই আন্দোলনে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন। অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে বলেছিলেন। দেশের সবচেয়ে বড় স্পোর্টস আইকনের কাছে এই দাবি কি খুব বেশি ছিল ভক্তদের? ক্ষমতার মোহ ভুলে তিনি কি পারতেন না সেদিন পদত্যাগের ঘোষণা দিতে। ছাত্রদের সমর্থন জানাতে? রাজপথে নেমে ছাত্রদের পাশে দাঁড়াবেন সাকিব; সেই আশা নিশ্চয় কেউ করেনি? কেবল চেয়েছিল সাকিবের কাছ থেকে ফেসবুকে একটা সমর্থন জানানো পোস্ট। বাস এ-টুকোয়। এটুকো দিতেই দেশের

পোস্টার বয়ের এত কার্পণ্য। অথচ, দেখুন সাত হাজার মাইল দূর আর্জেন্টিনা থেকে বাংলাদেশের ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন এঞ্জো ফার্নান্দেজ। বাংলাদেশে ছাত্ররা মারা গেছে তার কি দায় পড়েছে এখানে সমর্থন জানানোর? তবুও তিনি তা করেছেন বিবেকের তাড়নায়। যেমনটা আমরা প্রতিনিয়ত করছি ফিলিস্তিনিদের পক্ষে। নিপীড়িত রোহিঙ্গাদের পক্ষে, উইঘুর সম্প্রদায়ের পক্ষে। অথচ, যারা দেশ মৃত্যুপুরীতে রূপ নিয়েছে তার কোনো দায় নেই। ফেসবুকে ছাত্রদের পাশে দাঁড়ানোর বদলে বরং তিনি এই ছাত্রদেরই অপমান করেছেন। স্ত্রী ও পরিবার নিয়ে কানাডায় চিড়িয়াখানায় ঘুরে বেড়িয়েছেন। সেই ছবি পোস্ট দিয়ে ছাত্রদেরই অপমান করেছেন। মাঠে এক ভক্ত সাকিবকে ছাত্র আন্দোলনে সমর্থন জানাতে বললে, তিনি বরং পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন ওই ভক্তকেই। দেশের

জন্য আপনি কি করেছেন? সেই সাকিবকে আবারও দেশের জার্সিতে মাঠে দেখার স্বপ্ন কি করে দেখেন আপনি? প্রশ্ন করুণ নিজেকে- ৩৭ বছর বয়সি সাকিবের আর কি-ই-বা দেওয়ার আছে দেশকে? নয়তো সাকিবের মিল খুঁজুন তারাপদ রায়ের কবিতায়- আমরা যে গাছটিকে কৃষ্ণচূড়া ভেবেছিলাম যার উদ্দেশে ধ্রুপদী বিন্যাসে কয়েক অনুচ্ছেদ প্রশস্তি লিখেছিলাম গতকাল বলাইবাবু বললেন, ‘ঐটি বানরলাঠি গাছ।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা গভীর রাতে নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল সভাপতিকে উত্তম-মধ্যম, দল থেকেও বহিষ্কার মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন জুনে সারাদেশে ৩৩৩ নারী-কন্যাশিশু নির্যাতিত: শীর্ষে ধর্ষণ ও ধর্ষণ-সংশ্লিষ্ট সহিংসতা সম্পত্তির বিরোধ থেকে ব্যক্তিগত দ্বন্দ্ব, উচিৎ শিক্ষা দিতে সবার নামে জুলাই মামলা: আছেন ভূমিমন্ত্রী জাবেদসহ আওয়ামী নেতারাও বিধবা নারীর টাকা নিয়ে উধাও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী সমন্বয়ক বাঁধন “আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা আমি সমর্থন করি না”, সাক্ষাৎকারে এম সাখাওয়াত হোসেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির হজম করা কঠিন হবে, অকল্পনীয় অনেক ব্যাপার ঘটতে পারে: সাবির মুস্তাফা দরিদ্র ছাত্রের বরাদ্দ সাইকেল নাতনিকে, ধরা পড়ে ফেরত জামায়াত নেতার: ছাগল-ফুটবল-সেলাই মেশিনও লোপাট মবসন্ত্রাস ও চাঁদাবাজিতে হাসনাতই সেরা: অনুসন্ধানে উঠে এলো মুখোশের আড়ালের চিত্র এই সংসদ একটি পরাশক্তির মধ্যস্থতায় গড়ে ওঠা আন্ডারস্ট্যান্ডিংয়ের সংসদ: জমিয়ত নেতা ইউসুফী বান্দরবানে কেএনএফ ক্যাম্পে সেনা-জেএসএস যৌথ হামলা, রক্তক্ষয়ী সংঘর্ষে ৪ সেনা নিহতের দাবি সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ