সেই এলজিইডি প্রকৌশলীর টাকা যাবে রাষ্ট্রীয় কোষাগারে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৫

সেই এলজিইডি প্রকৌশলীর টাকা যাবে রাষ্ট্রীয় কোষাগারে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৫ |
সিংড়ার চলনবিল গেটে পুলিশের তল্লাশিতে গাইবান্ধার এলজিইডি নিবার্হী প্রকৌশলী ছাবিউল ইসলামের গাড়ি থেকে জব্দ করা প্রায় ৩৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রোববার বিকালে নাটোরের সিংড়া আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহান এ আদেশ দেন। এর আগে দুপুরে তদন্তকারী কর্মকর্তা সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদ জব্দকৃত সমুদয় টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার আদেশ চেয়ে আদালতে আবেদন করেন। একই সময়ে এলজিডির ওই কর্মকর্তা তার টাকা ফেরত পাওয়ার জন্য নাটোর আদালতে এসেছিলেন বলে জানা গেছে। সিংড়া আমলি আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা নুরে আলম বলেন, আদালত তদন্তকারী কর্মকর্তার আবেদন মঞ্জুর করেছেন। সোমবার জব্দ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদানের

নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার চলনবিল গেট এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় রাজশাহীগামী একটি সাদা রংয়ের প্রাইভেটকারের পেছনের ডালায় বিপুল পরিমাণে টাকা দেখতে পান। এ সময় গাড়ির আরোহীর পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে গাইবান্ধার এলজিইডির নির্বাহী প্রকৌশলী বলে পরিচয় দেন। পরে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম গাড়িতে থাকা ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকাসহ তাকে পুলিশের হেফাজতে নেন। পরে শুক্রবার সন্ধ্যায় এলজিইডির কর্মকর্তা ছাবিউল ইসলামকে তলব করা মাত্র উপস্থিত হওয়ার শর্তে মুচলেকায় ছাড়া পান। তবে ওই টাকা জমি বিক্রয়ের দাবি করা হলেও তার স্বপক্ষে কোন প্রমাণ দেখাতে না পারায় পুলিশ গাড়িসহ টাকা

জব্দ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’ বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র বিশ্বকাপে রোনালদোর ১১ গোলের ৪টিই পেনাল্টি থেকে মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনিয়ার ঘানার অদম্য লড়াই, কলম্বিয়ার স্বপ্ন খামেনির ‘রক্তের বদলা’ নেওয়ার শপথ ইরানের হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচা ডিম শনাক্ত