দ. আফ্রিকার দূতকে বহিষ্কার যুক্তরাষ্ট্রের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ March, ২০২৫

দ. আফ্রিকার দূতকে বহিষ্কার যুক্তরাষ্ট্রের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ March, ২০২৫ |
ওয়াশিংটনে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ তথ্য জানান। তাঁর অভিযোগ, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘৃণা করেন। শনিবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের কার্যালয় রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্তকে ‘দুঃখজনক’ বলে উল্লেখ করেছে। দুই দেশের মধ্যে ‘কূটনৈতিক শিষ্টাচার’ বজায় রাখতেও তারা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে। মার্কো রুবিও শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘যুক্তরাষ্ট্রে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত আমাদের মহান দেশে আর বাঞ্ছিত ব্যক্তি নন। রাষ্ট্রদূত ইব্রাহিম রাসুল বর্ণবাদকে অন্যায্যভাবে ব্যবহারকারী একজন রাজনীতিক, যিনি যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে ঘৃণা করেন।’ রুবিও আরও লেখেন, ‘তাঁর (রাষ্ট্রদূত) সঙ্গে আমাদের আলোচনার কিছু নেই। সুতরাং তিনি যুক্তরাষ্ট্রে (পারসোনা নন গ্রাটা)

অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে বিবেচিত হবেন।’ এএফপি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয়