মালয়েশিয়ায় ৪ বাংলাদেশি এজেন্ট গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৫
     ৪:৪৬ পূর্বাহ্ণ

মালয়েশিয়ায় ৪ বাংলাদেশি এজেন্ট গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৫ | ৪:৪৬ 183 ভিউ
মালয়েশিয়ায় চার অবৈধ বাংলাদেশি এজেন্টকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। তারা বলছে, সমস্যাগ্রস্ত অভিবাসীদের অভিবাসন পরিষেবা দিচ্ছিল ওই চারজন। এক বিবৃতিতে শুক্রবার জেআইএমের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, বুধ ও বৃহস্পতিবার কুয়ালালামপুরের চারটি স্থানে এবং সেলাঙ্গরের বন্দর বুকিত রাজার তিনটি স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চার বাংলাদেশিকে গ্রেফতার করা হয়, যাদের বয়স ২২ থেকে ৩৮ বছর। গ্রেফতার হওয়ার মালয়েশিয়ায় বিদেশি নাগরিকদের অভিবাসন পরিষেবা প্রদান করতো। বিবৃতিতে তিনি আরও বলেন, অবৈধ এজেন্টরা বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া ও নেপালের ক্লায়েন্টদের লক্ষ্যবস্তু করতো। যেসব অভিবাসীরা বেশি সময় ধরে অবস্থান করেছিল অথবা যাদের অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস (পিএলকেএস) মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়েছিল। বিশেষ

পাসের জন্য এজেন্টরা অভিবাসীদের কাছ থেকে দুই থেকে আড়াই হাজার রিঙ্গিত (মালয়েশিয়ার মুদ্রা) নিত। অভিযানের সময় বিভিন্ন দেশের ১৩৪ কপি পাসপোর্ট জব্দ করার কথা জানিয়েছে জেআইএম। তারা বলছে, জব্দকৃত পাসপোর্টগুলো বাংলাদেশ, নেপাল, মিয়ানমার, ইন্দোনেশিয়া ও ভারতের নাগরিকদের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন গভর্নর কি ঋণখেলাপি! দেশের সার্বভৌমত্ব বিক্রির চূড়ান্ত পর্যায়ে খলিল, পেলেন আরাকান আর্মির অভিনন্দন ফয়েজ আহমদ তৈয়্যব গেলেন, প্রশ্নগুলো রয়ে গেল লুটেরা চরিত্র কি কখনো ঢাকা যায় নোবেলের আড়ালে? সম্পদের পাহাড় গড়েছেন উপদেষ্টারা ভুয়া মামলার ফাঁদে গণমাধ্যমের স্বাধীনতা ‘উপরওয়ালা’ এখন আমি: মুফতি আমির হামজার বক্তব্যে ধর্ম অবমাননার অভিযোগ বিএনপি: ক্ষুধাকে পুঁজি করে ধর্ষণ করে যে দলের নেতাকর্মীরা ক্ষমতায় আসতে না আসতেই এই অবস্থা, সামনে কী অপেক্ষা করছে? বিশ্বকাপ ২০২৬ থেকে বাংলাদেশ বাদ – ক্রিকেটপ্রেমীদের হৃদয় ভেঙে গেলো তরুণদের জঙ্গিবাদ ও মাদকের দিকে ঠেলে দিতে ধ্বংস করা হচ্ছে ক্রীড়াঙ্গন লুটেরা চরিত্র কি কখনো ঢাকা যায় নোবেলের আড়ালে? ইউনুস পারেনি, বিএনপি কি পারবে, নাকি মনোরেলের স্বপ্ন দেখিয়েই দায় সারবে? আন্তর্জাতিক বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল যেখানে যে কারণে আফগানিস্তানে পাকিস্তানের হামলা মসজিদের টাকা নিয়ে তুমুল সংঘর্ষ আফগানিস্তান-পাকিস্তানের ওপর নজর রাখছেন জাতিসংঘ মহাসচিব চুক্তি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা, যুদ্ধের শঙ্কা বাড়ছে পাকিস্তান-আফগানিস্তান সংঘাত নিয়ে জাতিসংঘসহ বিভিন্ন দেশের প্রতিক্রিয়া