বরখাস্ত কর্মীদের সুসংবাদ দিল মার্কিন আদালত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৫
     ১০:১৪ অপরাহ্ণ

বরখাস্ত কর্মীদের সুসংবাদ দিল মার্কিন আদালত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৫ | ১০:১৪ 103 ভিউ
ক্ষমতায় আসার পর গণহারে কর্মীদের ছাঁটাই করেছে মার্কিন প্রশাসন। তবে এ সব কর্মীদের সুখবর দিয়েছেন মার্কিন আদালত। তাদের পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার ( ১৪ মার্চ) ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনকে ১৯টি সরকারি এজেন্সি থেকে ছাঁটাই করা হাজার হাজার প্রবেশনারি কর্মীকে পুনর্বহালের নির্দেশ দেয়া হয়েছে। ক্যালিফোর্নিয়া ও মেরিল্যান্ডের জেলা বিচারকরা বৃহস্পতিবার এ আদেশ দেন। চলতি সপ্তাহের মধ্যেই তাদের দ্বিতীয় দফার কর্মী ছাঁটাইয়ের নির্দেশনা দিয়েছিল ট্রাম্প প্রশাসন। তার আগেই আদালত এ নির্দেশনা দিয়েছেন। বিচারকরা জানান, ট্রাম্প প্রশাসনের নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে আইনি জটিলতা রয়েছে। ফলে আপাতত কর্মীদের বহাল করতে হবে। মেরিল্যান্ডের জেলা বিচারক জেমস ব্রেডার নির্দেশনায় বলেন,

যে ১৮ এজেন্সি প্রবেশনারি কর্মীদের ছাঁটাই করেছে তাতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ছাঁটাই করার নিয়ম মানা হয়নি। বিচারক ইউএসএইড, ফিনান্সিয়াল প্রোটেকশন ব্যুরো, পরিবেশ সুরক্ষা এজেন্সিসহ অন্য এজেন্সির কর্মীদের আবার নিয়োগ দিতে বলেছে। প্রশাসনের দাবি, প্রত্যেক কর্মীর কাজের বিচার করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিচারপতিরা এই যুক্তির সঙ্গে একমত হতে পারেননি। কেননা তাদের সম্প্রতি নিয়োগ দেওয়া হয়েছিল। তাদের কাজের আরও এক বছর মেয়াদ রয়েছে। তারা নতুন ভূমিকায় দীর্ঘস্থায়ী ভিত্তিতে কাজ করতে পারতেন। ব্রেডার বলেন, যেভাবে ছাঁটাই করা হয়েছে তাতে প্রত্যেক কর্মীর কাজের বিচার করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে হয়নি। ক্যালিফোর্নিয়ার জেলা বিচারক উইলিয়াম অ্যালসাপ বলেন, মেরিল্যান্ডে প্রতিরক্ষা, কৃষি, স্বরাষ্ট্র, রাজস্বের মতো আটটি মন্ত্রণালয়ের

সঙ্গে যুক্ত কর্মীদের পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। সরকার কর্মী কমাতে পারে। কিন্তু এজন্য যুক্তি ও সঠিক পদ্ধতি অনুসরণ করতে হবে। পার্সোনাল ম্যানেজমেন্ট অফিসের নির্দেশ সঠিক নয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গুজবের অবসান ও শেখ হাসিনার দূরদর্শিতা রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ বিনা বিচারে কারাবন্দি আর কতদিন? স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত এক কোটি টাকার রাস্তা, এক জীবনের ভিটা ১৯৭১ সালের ১২ মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার চূড়ান্ত অভিযাত্রা শান্তি আলোচনার আড়ালে দেশে পরিকল্পিত গণহত্যা চালায় পাকিস্তানিরা অপারেশন ক্লিনহার্ট ২.০: মব সন্ত্রাস থামবে, নাকি কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে? ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তানিদের হানা, রক্তে রঞ্জিত হয়েছিল বিদ্যার প্রাঙ্গণ শেখ হাসিনার ‘চক্ষু রাঙানি উপেক্ষা’ বনাম বর্তমানের ‘অনুমতি ভিক্ষা’: কোন পথে বাংলাদেশ? অবৈধ টাকা উপার্জনের মেশিনে পরিণত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সার্কাসে পরিণত হয়েছে ইউনূসের বানানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এন্টিবায়োটিক ঔষধকে বাঁচান দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যুদ্ধের প্রথম ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ কত জানাল ট্রাম্প প্রশাসন জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় সতর্ক অবস্থানে নৌবাহিনী: আইএসপিআর ভিন্ন উপায়ে যুদ্ধে ইরানকে সাহায্য করে যাচ্ছে রাশিয়া-চীন আইপিএলের প্রথম পর্বের সূচি ঘোষণা, কার কবে খেলা দেখে নিন আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর হরমুজ প্রণালী ইস্যুতে জরুরি বৈঠকের ডাক