নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রোনালদো – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ March, ২০২৫

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রোনালদো

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ March, ২০২৫ |
রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে সে পরিকল্পনা থেকে সরে এলেন তিনি। তিনি জানিয়েছেন, আঞ্চলিক ফেডারেশনগুলোর সমর্থন না পাওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে বর্তমান সভাপতি এদনালদো রদ্রিগেজের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন রোনালদো। তবে ব্রাজিলের ফুটবল নেতৃত্বের সঙ্গে আলোচনা করার পর তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন। তিনি বলেন, ‘আমি আগামী নির্বাচনে সিবিএফ প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলাম। কিন্তু এখন আমি আনুষ্ঠানিকভাবে আমার প্রার্থিতা প্রত্যাহার করছি। যদি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাসম্পন্ন সংখ্যাগরিষ্ঠ অংশ মনে করে যে ব্রাজিলিয়ান ফুটবল ভালো হাতে রয়েছে, তাহলে আমার মতামত কোনো গুরুত্ব বহন

করে না।’ শেষ কয়েক বছর ধরে ব্রাজিলিয়ান ফুটবল কঠিন সময় পার করছে। রোনালদো তাই নেতৃত্বে পরিবর্তন আনার ব্যাপারে আগ্রহী ছিলেন। এর আগে গুঞ্জন ছিল যে, তিনি ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলাকে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়ার চেষ্টা করবেন। তবে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করে রোনালদো বলেন, ‘আমি যখন ২৭টি আঞ্চলিক ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, তখন ২৩টি ফেডারেশন আমাকে স্বাগত জানাতে অস্বীকৃতি জানায়। তারা জানায় যে বর্তমান প্রশাসন নিয়ে তারা সন্তুষ্ট এবং পুনর্নির্বাচনকেই সমর্থন করছে। আমি আমার প্রকল্প উপস্থাপন করতে পারিনি, আমার ধারণাগুলো তাদের জানাতে পারিনি, যেভাবে চেয়েছিলাম সেভাবে কথা বলারও সুযোগ পাইনি।’ ‘ফেডারেশনগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোট

রয়েছে, এবং এটা স্পষ্ট যে এখানে প্রতিদ্বন্দ্বিতার কোনো সুযোগ নেই। বেশিরভাগ রাজ্য নেতারা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টকে সমর্থন করছেন, এটি তাদের অধিকার, এবং আমি সেটিকে সম্মান জানাই, যদিও আমার বিশ্বাস ভিন্ন।’ এদিকে, রোনালদোর অধীনে থাকা রিয়াল ভায়াদোলিদ ক্লাবও খুব ভালো নেই। লা লিগার নিচের সারিতে অবস্থান করছে দলটা এবং ইতোমধ্যে দুইজন কোচ বরখাস্ত করা হয়েছে। সমর্থকরা তাকে ক্লাব ছেড়ে দেওয়ার দাবি তুলেছে। রোনালদো নিশ্চিত করেছেন যে, তিনি ক্লাব বিক্রি করতে চান, তবে এখনও উপযুক্ত প্রস্তাব পাননি যা তার শর্ত পূরণ করতে পারে। কে জানে তার ক্লাবের এমন দুরবস্থা তার সমর্থন না পাওয়ার পেছনে কাজ করেছে কি না!

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইওএস ও অ্যান্ড্রয়েডে স্বতন্ত্র শপিং অ্যাপ আনল টিকটক বৃষ্টির সময় পড়ার দোয়া ও এর ফজিলত অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক নিউগিনি প্রপার্টিজে ফের হামলা ও ভাঙচুর, গ্রেপ্তার ১৪ সুরের মূর্ছনায় মুখর মানিক মিয়া অ্যাভিনিউ ইসলামাবাদে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাত ব্যান্ডের মিলনমেলা, রাত ১০টায় মঞ্চে জেমস ইতালির পররাষ্ট্রমন্ত্রীর তথ্য ফাঁসে রাশিয়ার দিকে সন্দেহের আঙুল ৩১ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব সমস্যার সমাধান: শুভেন্দু অধিকারী নূর আলম ও আদম, দুই ভিন্ন পথের মানুষ বন্ধ এলএনজি টার্মিনাল পুনরায় চালু, গ্যাস সরবরাহ বাড়ছে পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা? শহিদ ধীরেন্দ্রনাথের বাড়ির সাইনবোর্ড ভাঙচুর এনসিপির: মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য নিয়ে হঠাৎ তাদের এই দরদের নেপথ্যে কী? সিলেট হৃদয়ের মহাকাব্যিক ২৪২*, অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের লিড আরেক দফা বাড়ল সবধরনের চালের দাম দেশে এলপিজির মোট চাহিদার ৮৫ শতাংশই মার্কিন যুক্তরাষ্ট্রের একক দখলে জিয়ার ছবিহীন ব্যানার, বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ আখ্যা: পরে স্কচটেপ দিয়ে জিয়ার ছবি লাগিয়ে অনুষ্ঠান সুনামগঞ্জে ৭ নভেম্বরের অনুষ্ঠান উপলক্ষে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ গার্ড অব অনার ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন, ক্ষুব্ধ স্বজনরা