মেসির জনপ্রিয়তা হু হু করে কমে যাচ্ছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৫

মেসির জনপ্রিয়তা হু হু করে কমে যাচ্ছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৫ |
২০২৩ সালে লিওনেল মেসি যোগ দিয়েছিলেন ইন্টার মায়ামিতে। মেজর লিগ সকারে ভক্তদের মধ্যে তখন জনপ্রিয়তাটা ছিল তুঙ্গে। তবে তিনি সে জনপ্রিয়তাটা দ্রুতই হারিয়ে ফেলছেন। মেসির এই হুহু করে জনপ্রিয়তা হারানোর কারণ তার অনুপস্থিতি। আর্জেন্টাইন তারকা সম্প্রতি টানা তিনটি ম্যাচে দলের বেঞ্চে থাকলেও মাঠে নামেননি, যা ভক্তদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে। মেসি সর্বশেষ শার্লট এফসির বিপক্ষে বেঞ্চে থাকলেও খেলেননি, এবং তার এই অনুপস্থিতির কারণ হিসেবে হাভিয়ের মাসচেরানো বলছেন ‘লোড ম্যানেজমেন্ট’ এবং ইনজুরি ঝুঁকি এড়ানোর কৌশল। তবে যুক্তরাষ্ট্রের ফুটবলপ্রেমীরা এতে সন্তুষ্ট নন। বিশেষ করে হিউস্টন ডায়নামোর বিপক্ষে ম্যাচে মেসির না খেলার কারণে ক্ষুব্ধ সমর্থকদের জন্য পরবর্তী ম্যাচের ফ্রি টিকিট অফার করতে

বাধ্য হয়েছে ক্লাবটি। অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। একটি গবেষণা প্রতিষ্ঠান, বেটভিক্টর কানাডার বিশ্লেষণে দেখা গেছে, গত এক মাসে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘এক্স’-এ মেসিকে নিয়ে করা পোস্টের ২৪ শতাংশই নেতিবাচক, যা গত এক বছরের মধ্যে সর্বনিম্ন জনপ্রিয়তা সূচক। ইতিবাচক পোস্টের হার মাত্র ১২ শতাংশ, যা আগের যে কোনো সময়ের তুলনায় কম। এর আগে, ২০২৪ সালের জুলাইয়ে কোপা আমেরিকায় আন্তর্জাতিক দায়িত্ব পালনকালে মেসি গোড়ালির ইনজুরিতে পড়ার পরও তার নেতিবাচক পোস্টের হার ২৪ শতাংশে পৌঁছেছিল, তবে তখনও ইতিবাচক পোস্ট ছিল ১৮ শতাংশ। এবার সেই ইতিবাচক হার আরও কমে যাওয়ায় তার জনপ্রিয়তার নিম্নমুখী ধারা স্পষ্ট হয়ে উঠেছে। বেটভিক্টর কানাডার মুখপাত্র স্যাম বোসওয়েল বলেন, ‘গত কয়েক

সপ্তাহ মেসির জন্য সহজ ছিল না, তবে এমএলএস ভক্তরা তার প্রতি কোনো সহানুভূতি দেখাচ্ছেন না। বরং এক্স-এ তার মাঠে না নামা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। গত এক মাসে যুক্তরাষ্ট্রে মেসিকে নিয়ে করা পোস্টের ২৪ শতাংশ নেতিবাচক, যা ফেব্রুয়ারিতে ছিল ১৬ শতাংশ। এটি গত এক বছরে তার বিরুদ্ধে সবচেয়ে বেশি নেতিবাচক প্রতিক্রিয়া। মার্চ মাসে মাত্র ১২ শতাংশ পোস্ট তার পক্ষে গেছে, যা তার জনপ্রিয়তার নতুন নিম্নস্তর। এমএলএস ভক্তদের মন জয় করতে হলে মেসিকে নজরকাড়া পারফরম্যান্স দেখাতে হবে।’ তবে ইন্টার মায়ামি এখনো পর্যন্ত ২০২৫ মৌসুমে অপরাজিত রয়েছে, ছয় ম্যাচের মধ্যে একটিতেও হারেনি দলটি। বৃহস্পতিবার কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে জামাইকান ক্লাব

ক্যাভালিয়ারের বিপক্ষে মাঠে নামবে দলটি। তবে সেই ম্যাচে মেসি খেলবেন কি না, তা এখনো অনিশ্চিত। এরপর রোববার তাদের প্রতিপক্ষ আটলান্টা ইউনাইটেড।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’