ইরান, রাশিয়া ও চীনের যৌথ নৌ মহড়া সোমবার শুরু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ মার্চ, ২০২৫

ইরান, রাশিয়া ও চীনের যৌথ নৌ মহড়া সোমবার শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মার্চ, ২০২৫ |
ইরান, রাশিয়া ও চীনের নৌ বাহিনী যৌথ সামরিক মহড়া চালাতে যাচ্ছে। সোমবার থেকে ইরানের দক্ষিণ-পূর্ব উপকূলে এই মহড়া অনুষ্ঠিত হবে। রোববার (৯ মার্চ) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে তাসনিম নিউজ এজেন্সি। ইরানি নৌবাহিনীর আয়োজনে চাবাহার উপকূলের ভারত মহাসাগরের উত্তর অংশে এই মহড়া অনুষ্ঠিত হবে। এতে রাশিয়া, চীন, ইরানের নৌবাহিনী এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) নৌবাহিনীর যুদ্ধজাহাজ, কমব্যাট ভেসেল ও লজিস্টিক জাহাজ অংশ নেবে। এই মহড়ার মূল লক্ষ্য আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা, বহুপাক্ষিক সহযোগিতা বাড়ানো এবং বৈশ্বিক শান্তি রক্ষায় অংশগ্রহণকারীদের সক্ষমতা প্রদর্শন করা। একইসঙ্গে এটি সমুদ্র নিরাপত্তা নিশ্চিতকরণ এবং একটি অভিন্ন সামুদ্রিক ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে পরিচালিত হচ্ছে। এছাড়াও,

যৌথ মহড়ায় আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিতকরণ, জলদস্যুতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে পারস্পরিক তথ্য বিনিময় এবং অপারেশনাল ও কৌশলগত অভিজ্ঞতা ভাগাভাগি করা হবে। ইরান, রাশিয়া ও চীনের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতার অংশ হিসেবে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে, যা ২০১৯ সাল থেকে নিয়মিতভাবে চালানো হচ্ছে। ‘সিকিউরিটি বেল্ট-২০২৫’ নামে পরিচিত এই যৌথ মহড়াটি মূলত আন্তর্জাতিক সমুদ্রপথের নিরাপত্তা জোরদার করা, জলদস্যুতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং নৌ-অভিযানের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার লক্ষ্যে পরিচালিত হবে। এতে সমুদ্র লক্ষ্যবস্তুতে হামলা, জাহাজ পরিদর্শন ও জব্দকরণ , যুদ্ধকালীন ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ এবং যৌথ অনুসন্ধান ও উদ্ধার অভিযান অন্তর্ভুক্ত থাকবে। চাবাহার বন্দর সংলগ্ন উত্তর ভারত

মহাসাগরের গুরুত্বপূর্ণ অঞ্চলে এই মহড়ার আয়োজন বৈশ্বিক শক্তিগুলোর সামুদ্রিক উপস্থিতির ইঙ্গিত দেয়। চীন ও রাশিয়ার সাথে ইরানের এই সহযোগিতা মূলত পশ্চিমা সামরিক প্রভাবের মোকাবিলা এবং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রচেষ্টার অংশ। বিশেষজ্ঞরা মনে করছেন, এই মহড়া শুধু কৌশলগত মহড়া নয় বরং আন্তর্জাতিক রাজনীতিতে একটি শক্তিশালী বার্তাও বহন করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ শিশুর মৃত্যুতে তড়িঘড়ি ব্যবস্থা, ৬ শতাধিক শিশুর খুনিরা দেশ-বিদেশে ঘুরে বেড়ায়! ন্যায়বিচার কোথায়? সরকারি ফ্ল্যাটের জন্য ওয়াশিং মেশিন-ওভেন জানালার পর্দা দাবি জামায়াতের এমপির চট্টগ্রামে মুক্তিপণের দাবিতে প্রতিবেশীর ৫ বছরের শিশুকে অপহরণের পর খুন করে লাশ গুম ‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ছাত্রীদের গভীর রাতে অশালীন বার্তা প্রেরণ: ‘ফেসবুক-হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে গেছে’ দাবি খুবি শিক্ষকের ‘সব সমালোচনা থেমে যাবে’, ইংল্যান্ডের বড় জয়ের পর বেলিংহাম একসময়ের পানির উৎস, এখন মরণফাঁদ: সাড়ে ৩০০ বছরের ইতিহাস এখন ময়লার ভাগাড় টানা একমাস পরীমনির রাত্রিকালীন নিরাপত্তা নিশ্চিত করেন এডিসি সাকলায়েন প্রথম ম্যাচে ব্যর্থ রোনালদো, কঙ্গোর ঐতিহাসিক বিশ্বকাপ পয়েন্ট চ্যাটবটে দুর্ভেদ্য লকডাউন এবার জানা গেল মেসির কান্নার ‘আসল’ কারণ ম্যাচের আগে বিয়ার পান করেই ইংল্যান্ড সমর্থকদের খরচ ৪৯ লাখ টাকা রোনালদোকে কেন তুলে নেননি, ব্যাখ্যা দিলেন পর্তুগাল কোচ স্বর্ণের দাম বাড়ল ভরিতে ২৫০৮ টাকা দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ছয় দেশের ৭০ জন চিহ্নিত, কেন্দ্রীয় ব্যাংকের আতিউরসহ ১০ কর্মকর্তা অস্ট্রেলিয়ায় চাকরি দেওয়ার নামে প্রবাসীর টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২ রেললাইনে ট্রাক উল্টে কুড়িগ্রামের সঙ্গে ১০ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ স্ত্রী আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ