গাজায় ২৪ ফিলিস্তিনি নারী সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ মার্চ, ২০২৫

গাজায় ২৪ ফিলিস্তিনি নারী সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মার্চ, ২০২৫ |
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দীর্ঘ ১৫ মাস ধরে চলা আগ্রাসনে ২৪ জন ফিলিস্তিনি নারী সাংবাদিককে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। শনিবার (৮ মার্চ) গাজার সরকারি মিডিয়া অফিসের প্রধান সালামা মারুফ এ তথ্য জানিয়েছেন। খবর ইয়েনিসাফাকের। আন্তর্জাতিক নারী দিবসে জারি করা এক বিবৃতিতে সালামা মারুফ বলেছেন, এই হত্যাকাণ্ড আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে। তিনি বলেন, ‘মুক্ত বিশ্ব, যারা নারীর অধিকার এবং সাংবাদিকদের প্রতিরক্ষার পক্ষে কথা বলে তাদের সামনেই এই হত্যাকাণ্ড ঘটেছে। ‘ তিনি আরও বলেন, নারী হিসেবে তাদের মর্যাদা তাদেরকে ইসরাইলি বাহিনীর হাত থেকে রক্ষা করতে পারেনি। তাদের সাংবাদিকতার অনাক্রম্যতা তাদেরকে খুনি সত্তা থেকে রক্ষা করতে পারেনি। মারুফ আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘যথেষ্ট পদক্ষেপ নিতে ব্যর্থ’ বলেও

অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন, ‘অনেক প্রতিক্রিয়া নিন্দার বিবৃতিতে সীমাবদ্ধ ছিল যা ভণ্ডামি ও অপর্যাপ্ত। ’ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের অক্টোবর মাস থেকে হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। দীর্ঘ ১৫ মাস ধরে চলা এ গণহত্যায় নিহত হয়েছেন ৪৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি। তাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কবি আল মুজাহিদী আর নেই পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি ‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের ক্রীড়া প্রতিমন্ত্রীর পেজ থেকে জুয়ার বিজ্ঞাপন, হ্যাকের অভিযোগ একসঙ্গে শাকিব খানের তিন সিনেমা চলছে সিনেপ্লেক্সে ‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পর্তুগালের বিশ্বকাপ ‘এখনই শেষ হয়ে যায়নি’: রোনালদো ৮০% ছেলেই আনফিট তাই ছাত্রীকে লিভ টুগেদারের প্রস্তাব অধ্যাপকের এক হাজার পিস ইয়াবাসহ আটক জুলাইযোদ্ধাকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ, করতেন মাদকবিরোধী সংগঠনও ফেনীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের জেরে ৫ ছাত্রলীগ কর্মীকে আটকের পর কারাগারে সংরক্ষিত বনের ভেতরে এলজিইডির রাস্তা: বন বিভাগের আপত্তি উপেক্ষা করে অনড় স্থানীয় সংসদ সদস্য সাভারে মাদ্রাসার টয়লেট থেকে পাকিস্তানে তৈরি রিভলবার-গুলি উদ্ধার একাত্তেরর লজ্জাজনক পরাজয়ের পর আবারও বঙ্গোপসাগরে পাকিস্তানি সাবমেরিন হামে শিশুমৃত্যুর দায়ে ইউনূস-নুরজাহানের বিচার দাবিতে মহাখালীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল গুপ্ত সংগঠন শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল