অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর মরদেহ মিলল বাসায় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর মরদেহ মিলল বাসায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ |
মৃত অবস্থায় নিজ বাসায় পাওয়া যায় অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যান ও তার স্ত্রী বেটসি আরাকাওয়াকে। স্থানীয় সময় বিকেলে গতকাল বুধবার নিউ মেক্সিকোর সান্তা ফের বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। সান্তা ফে কাউন্টি শেরিফের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘বুধবার বিকেলে সানসেট ট্রেইলের বাসায় জিন হ্যাকম্যান এবং তার স্ত্রীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আমরা এখনো কোনো অপরাধমূলক কার্যকলাপের প্রমাণ পাইনি। তবে আমাদের তদন্ত চলছে।’ বিবিসি লিখেছে, হ্যাকম্যানের বয়স ছিল ৯৫ বছর ও তার স্ত্রী আরাকাওয়ার বয়স ছিল ৬৩ বছর। তাদের কুকুরটিকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। শেরিফ আদান মেনডোজা স্থানীয় সাংবাদিকদের বলেছেন, এই দম্পতির মৃত্যুর সঠিক কারণ বা সময় সম্পর্কেও তারা এখনো জানতে

পারেননি। ছয় দশকের বেশি সময়ের ক্যারিয়ারে দুটি অস্কার, দুটি বাফটা, চারটি গোল্ডেন গ্লোব এবং একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড পেয়েছেন জিন হ্যাকম্যান। ‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’, ‘সুপারম্যান’, ‘দ্য রয়্যাল টেনেনবাউমস’ এবং ‘আনফরগিভেন’ সিনেমার জন্য ভক্তরা তাকে অনেক দিন মনে রাখবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ আইপিএল প্রচার বন্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল আছে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নতুন উদ্যোগ ‘হুথি জ্বরে’ কাঁপছে ইউরোপ ১১ জেলায় নতুন ডিসি ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা ‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয় ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি!