আফগান শরণার্থীদের গ্রেফতার করছে পাকিস্তান, জাতিসংঘের উদ্বেগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

আফগান শরণার্থীদের গ্রেফতার করছে পাকিস্তান, জাতিসংঘের উদ্বেগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ |
অবৈধ আফগান শরণার্থীদের গ্রেফতার করে দেশে ফেরত পাঠানো এবং বৈধ শরণার্থীদের ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি থেকে উচ্ছেদের পরিকল্পনা গ্রহণ করেছে পাকিস্তান। যেসব আফগান শরণার্থী যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের জন্য অনুমোদিত হননি, তাদের অবৈধ অভিবাসী হিসেবে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে দেশটি। পাকিস্তান গত নভেম্বর থেকে অবৈধ বিদেশিদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে, যার ফলে ৮১৫,০০০ এরও বেশি ব্যক্তিকে পুনর্বাসন বা প্রত্যাবর্তনের জন্য ফেরত পাঠানো হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এবং বিদেশি সরকারগুলো উদ্বেগ প্রকাশ করেছে, কারণ তারা আশঙ্কা করছে যে, আফগান শরণার্থীদের তালেবান শাসনে আফগানিস্তানে ফেরত পাঠানোর ফলে তারা অত্যাচারের শিকার হতে পারে। মার্চ ৩১ তারিখের মধ্যে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি থেকে আফগান নাগরিকদের ফেরত পাঠানোর পরিকল্পনা ঘোষণা

করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কার্যালয়। সরকারের নির্দেশনা অনুযায়ী, যারা শরণার্থী গ্রহণের জন্য অন্য দেশের সাথে চুক্তি করেছে তাদেরকে দ্রুত পুনর্বাসন প্রক্রিয়া শেষ করতে হবে অথবা অন্যথায় শরণার্থীদের আফগানিস্তানে ফেরত পাঠানো হবে। আফগানভিত্তিক সংবাদমাধ্যম এডিএনের খবরে বলা হয়েছে, পরিকল্পনা বাস্তবায়নের সময় পাকিস্তান সরকার কর্তৃক আফগান শরণার্থীদের উপর নির্যাতন এবং কোন পূর্ব নোটিশ দেওয়া ছাড়াই বিনা কারণে শরণার্থীদের গ্রেফতার করার অভিযোগ উঠেছে। ৭ জানুয়ারি পাকিস্থানের আফগান দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এখনো পর্যন্ত ৮০০ শরণার্থীকে পাকিস্তান সরকার গ্রেফতার করেছে, যাদের অনেকেই জাতিসংঘের নিবন্ধিত শরণার্থী। এদিকে নিবন্ধিত আফগান শরণার্থীদের ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি থেকে উচ্ছেদ পরিকল্পনা গ্রহণ করায় জাতিসংঘের শরণার্থী সংস্থা

ইউএনএইচসিআর ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) গভীর উদ্বেগ প্রকাশ করেছে। গত ৫ ফেব্রুয়ারি এক যৌথ বিবৃতিতে উভয় সংস্থা পাকিস্তান সরকারকে আফগান শরণার্থীদের স্থানান্তরিত করার বিষয় মানবাধিকারের শর্তসমূহ বিবেচনা করার সঙ্গে সঙ্গে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সম্পাদন করার আহবান জানিয়েছে। এছাড়াও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আ্যমিনেস্টি ইন্টারন্যাশনাল রাতের আধারে শরণার্থীদের বিরুদ্ধে পুলিশি অভিযান, হেনস্তা এবং নারী-শিশু নির্বিশেষে শতশত শরণার্থীদের গ্রেফতারকে বৈষম্যমূলক নীতি বলে অবিহিত করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা বেড়েছে ৪১ শতাংশ: পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ, বেড়েছে অর্থপাচার কবি আল মুজাহিদী আর নেই পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি ‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের