চট্টগ্রামে আ.লীগ-ছাত্রলীগের ১৯ নেতাকর্মী গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

চট্টগ্রামে আ.লীগ-ছাত্রলীগের ১৯ নেতাকর্মী গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ |
চট্টগ্রামে ‘অপারেশন ডেভিল হান্টে’ ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত থেকে রোববার দিবাগত রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার সিএমপির গণসংযোগ শাখা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। গ্রেফতার আসামিরা হচ্ছেন- চকবাজার থানার ইমন, বাকলিয়া থানার জসিম উদ্দিন সিকদার, রিদুয়ানুল ইসলাম, নুর কবির, সদরঘাট থানার শুক্কুর মিয়া, পাঁচলাইশ মডেল থানার মাহি সায়েদ, চান্দগাঁও থানার সুমন দাশ, বায়েজিদ বোস্তামী থানার সাইমন, শাহীন, হালিশহর থানার ইমরান, পাহাড়তলী থানার মোহাম্মদ আজাদ বিশ্বাস, মোহাম্মদ নাসির, আকবরশাহ থানার মৃদুল চন্দ্র দে, রুপম দে, ডবলমুরিং মডেল থানার মীর মোহাম্মদ আহনাফ আরেফিন, ইপিজেড থানার জসিম উদ্দিন,

কর্ণফুলি থানার কর্ণফুলী উপজেলার ওলামা লীগের সভাপতি ডা. মাওলানা ইউনুস অহিদ, কোতয়ালী থানার আসামি ও চট্টগ্রাম মহানগরীর ছাত্রলীগের উপ-অর্থ বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম কর্মাস কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরান আলী মাসুদ ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম ইসলামীয়া কলেজ শাখার সাবেক সভাপতি মনছুর আলী। সিএমপির ডিসি (গণসংযোগ) মাহমুদা বেগম জানান, নগরীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে গত ২৪ ঘণ্টায় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’