ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুজন কারাগারে, একজন শিশু উন্নয়ন কেন্দ্রে
খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা
রায় লেখায় এআই ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা প্রধান বিচারপতির
ইয়ামিন হত্যায় ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন
রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার
শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত
বিয়ে নিয়ে কথা কাটাকাটি, এজলাসের সামনে প্রেমিকার বিষপান
চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসের সামনে কলি নামের এক নারী বিষপান করেছেন। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ওই নারী নগরীর আলকরণ এক নম্বর গলি এলাকার বাসিন্দা। তিনি এক আইনজীবীর ক্লার্ক বলে জানা গেছে।
আদালত সূত্রে জানা গেছে, বিষপান করা ওই নারীর সঙ্গে আদালতে কর্মরত হেফাজত নামের একজনের প্রেমের সম্পর্ক রয়েছে। বেশকিছু দিন ধরে তাদের মধ্যে বিয়ে করা না করা নিয়ে বিবাদ চলছিল। এ নিয়ে আজও দুজনের কথা কাটাকাটি হয়। এর জেরে আজ বুধবার আদালত এলাকায় একপর্যায়ে বিষপান করেন ওই নারী।
ঘটনার প্রত্যক্ষদর্শী অ্যাডভোকেট
জান্নাতুল ফেরদৌস জানান, বিভিন্নজনের মাধ্যমে জেনেছি, ওই নারীর সঙ্গে আদালতে কর্মরত একজনের প্রেমের সম্পর্ক রয়েছে। বিয়ে করা না করা নিয়ে ওই নারী সিএমএম কোর্টের এজলাসের সামনে বিষপান করেছেন। পরে নারী পুলিশের সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত হেফাজতের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায় বলে জানা গেছে।