একদিনে ২৩,৬৬০ কোটি রুপির সম্পদ হারালেন আদানি, আম্বানি-মাস্ক কত? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

একদিনে ২৩,৬৬০ কোটি রুপির সম্পদ হারালেন আদানি, আম্বানি-মাস্ক কত?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ |
ভারতের তৃতীয় বৃহত্তম শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি মাত্র একদিনে ২৩,৬৬০ কোটি টাকার বেশি (২.৭৩ বিলিয়ন ডলার) সম্পদ হারিয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুসারে, এর ফলে তার নিট সম্পদ নেমে এসেছে ৬৬.১ বিলিয়ন ডলারে। একই সঙ্গে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় আরও পিছিয়ে পড়েছেন ভারতের এই ধনকুবের। বর্তমানে ২৩তম স্থানে রয়েছেন তিনি। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স জানিয়েছে, চলতি বছরের প্রথম ৪৫ দিনেই আদানির সম্পদ ১২.৬ বিলিয়ন ডলার কমেছে। এর ফলে এশিয়ার শীর্ষ ধনীদের তালিকায়ও তৃতীয় স্থানে নেমে যাওয়ার ঝুঁকিতে রয়েছেন তিনি। শুধু আদানিই নয়, টানা আট দিন ধরে পতন চলছে ভারতের শেয়ারবাজারে। যার ফলে দেশটির শীর্ষ শিল্পপতিদের সম্পদের পরিমাণ কমে গেছে

অনেক। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানিও এ বছর ৪.৫৫ বিলিয়ন ডলার হারিয়েছেন। তবে তিনি এখনো বিশ্বের ধনীদের তালিকায় ১৭তম স্থানে রয়েছেন। তার বর্তমান সম্পদের পরিমাণ ৮৬.১ বিলিয়ন ডলার। এছাড়াও ভারতের আরও যারা সম্পদ হারিয়েছেন- এইচসিএলের শিব নাদার চলতি বছরে হারিয়েছেন ৪.১৪ বিলিয়ন ডলার। শাপুরজি মিস্ত্রি হারিয়েছেন ২.১৮ বিলিয়ন ডলার। আজিম প্রেমজি হারিয়েছেন ১৮৮ মিলিয়ন ডলার। সাবিত্রী জিন্দাল সম্পদের ক্ষতি হয়েছে ৫.২০ বিলিয়ন ডলার। সান ফার্মার দিলীপ সাংভি হারিয়েছেন ৩.৪০ বিলিয়ন ডলার। তবে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্কই এ বছর সবচেয়ে বেশি সম্পদ হারিয়েছেন। চলতি বছরের প্রথম ৪৫ দিনেই তার নিট সম্পদ ৩৪.১ বিলিয়ন ডলার কমে দাঁড়িয়েছে ৩৯৮ বিলিয়ন ডলারে। অন্যদিকে সবচেয়ে বেশি সম্পদ বেড়েছে

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মসের সিইও মার্ক জাকারবার্গের। তার সম্পদ ৫২ বিলিয়ন ডলার বেড়ে বর্তমানে ২৫৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। যার ফলে তিনি এখন বিশ্বের দ্বিতীয় ধনীতম ব্যক্তি। সূত্র: ইন্ডিয়া ডটকম

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে? মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, ১৪৬ বিদেশি আটক প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও