ইউক্রেনকে ছাড়াই সৌদিতে হবে শান্তি আলোচনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

ইউক্রেনকে ছাড়াই সৌদিতে হবে শান্তি আলোচনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ |
খুব শিগগির সৌদি আরবে বৈঠক করবেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা। এই আলোচনার মূল উদ্দেশ্য প্রায় তিন বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো। খবর রয়টার্স এই আলোচনায় যোগ দেওয়ার আমন্ত্রণ পায়নি ইউক্রেন। এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি আরও জানান, কৌশলগত অংশীদারদের সঙ্গে আলোচনা না করে কিয়েভ রাশিয়ার সঙ্গে আলোচনায় যাবে না। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজ ও হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ। তারা সবাই শিগগির সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন। মার্কিন আইনপ্রণেতা মাইকেল ম্যাককল এ বিষয়টি রয়টার্সকে জানিয়েছেন। তবে রাশিয়া থেকে কারা এই বৈঠকে যোগ দেবেন, তা এখনো জানা যায়নি। মিউনিখ নিরাপত্তা সম্মেলনের

সাইডলাইনে ম্যাককল জানান, এ আলোচনার উদ্দেশ্য হলো ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন ও জেলেনস্কির মধ্যে একটি বৈঠকের আয়োজন করা, যাতে ‘শান্তি প্রতিষ্ঠা হয় এবং এই সংঘাতের অবসান ঘটে।’ এ পরিকল্পনা সংশ্লিষ্ট এক সূত্র সৌদি আরবে মার্কিন ও রুশ কর্মকর্তাদের এ আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে রয়টার্স যোগাযোগ করলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। ২০ জানুয়ারি শপথ গ্রহণের আগে থেকেই ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধে একাধিকবার অঙ্গীকার করেছেন ট্রাম্প। বুধবার তিনি পুতিন ও জেলেনস্কির সঙ্গে আলাদা আলাদা করে কথা বলেন। ট্রাম্পের এ উদ্যোগে ওয়াশিংটনের ইউরোপীয় মিত্রদের মধ্যে আশঙ্কা দেখা দেয় যে তারা হয়তো শান্তি প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাবে না। শনিবার ট্রাম্পের ইউক্রেন প্রতিনিধি

জানান, ইউরোপের অন্য কোনো দেশকে সৌদি আরবের আলোচনায় ডাকা হবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা বেড়েছে ৪১ শতাংশ: পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ, বেড়েছে অর্থপাচার কবি আল মুজাহিদী আর নেই পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি ‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের