মুক্তির অপেক্ষায় থাকা ৩ জিম্মি সম্পর্কে যা জানালো ইসরাইলি মিডিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

মুক্তির অপেক্ষায় থাকা ৩ জিম্মি সম্পর্কে যা জানালো ইসরাইলি মিডিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ |
গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় চলমান বন্দি বিনিময়ের ষষ্ঠ ধাপে আরও তিন ইসরাইলি বন্দিকে মুক্তি দেবে হামাস ও পিআইজে। শনিবার মুক্তি পেতে যাওয়া এই তিন জিম্মির নামও ঘোষণা দিয়েছে শুক্রবার। তারা হলেন- আলেকজান্ডার (সাশা) টারবানভ, সাগুই ডেকেল-চেন এবং ইয়াইর হর্ন। এই তিন ইসরাইলিকে ২০২৩ সালের ৭ অক্টোবর চালানো অভিযানের সময় কিবুত্জ নির ওজ থেকে অপহরণ করেছিল হামাস। ওই হামলায় কিবুত্জের প্রতি চারজন বাসিন্দার মধ্যে একজন হয় নিহত হন অথবা অপহৃত হন বলে দাবি করেছে ইসরাইলি সংবাদমাধ্যম। শুক্রবার টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এ দাবি করা হয়। সেই সঙ্গে শনিবার মুক্তি পেতে যাওয়া তিন ইসরাইলির বিষয়ে বিস্তারতি তথ্যও তুলে ধরেছে সংবাদমাধ্যমটি। সাগুই ডেকেল-চেন হামাসের হাতে বন্দি

সাগুই ডেকেল-চেন একজন ইসরাইলি-আমেরিকান দ্বৈত নাগরিক।হামাসের নেতৃত্বে সশস্ত্র যোদ্ধারা সেদিন যখন কিবুত্জে প্রবেশ করছিল, তখন এই সাগুই-ই প্রথম ব্যক্তি ছিলেন যিনি সতর্কতা সংকেত দেন। তার বাবা জোনাথন ডেকেল-চেনের (কানেকটিকাটে জন্ম নেওয়া হিব্রু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক) মতে, ওইদিন সকাল সাড়ে ৯টায় তার সঙ্গে সর্বশেষ যোগাযোগ করেছিল তার পরিবার। সাগুই-এর মা নেওমিত ডেকেল-চেনকেও তার প্রতিবেশীদের সঙ্গে একটি বৈদ্যুতিক গাড়িতে করে গাজার দিকে নেওয়া হচ্ছিল। তখনই ইসরাইলি বাহিনীর একটি হেলিকপ্টার হামাস যোদ্ধাদের ওপর গুলি চালায়। এতে নেওমিত আহত হলেও কোনোরকমে কিবুত্জে ফিরে যেতে সক্ষম হন এবং তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনার দুই মাস পর, ডিসেম্বরে সাগুইয়ের স্ত্রী আবিতাল তাদের তৃতীয় কন্যা সন্তানের জন্ম দেন।

যাকে তিনি শনিবার প্রথমবারের মতো দেখবেন। সাশা টারবানভ সাশা টারবানভ একজন রুশ-ইসরাইলি দ্বৈত নাগরিক।তার বাবা ভিতালি টারবানভ হামাসের হামলায় নিহত হন।সাশাকে তার দাদি ইরেনা তাতি, মা ইয়েলেনা (লেনা) এবং বান্ধবী সাপির কোহেনের সঙ্গেই অপহরণ করা হয়েছিল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুরোধে ২০২৩ সালের ২৯ নভেম্বর ইরেনা ও ইয়েলেনাকে মুক্তি দেয় হামাস।একদিন পর ৩০ নভেম্বর সাপির কোহেনকেও মুক্তি দেওয়া হয় সপ্তাহব্যাপী এক যুদ্ধবিরতির অংশ হিসেবে। ইয়াইর হর্ন হামাসের হাতে জিম্মি ইয়াইর হর্ন একজন ইসরাইলি-আর্জেন্টাইন দ্বৈত নাগরিক।তার ভাই এইতান হর্নকেও অপহরণ করা হয়েছিল সেদিন এবং তিনি এখনো হামাসের হাতে বন্দি।এমনকি বর্তমান বন্দি বিনিময় চুক্তির প্রথম ধাপে মুক্তি পেতে যাওয়া ৩৩ জনের তালিকাতেও নেই এইতানের নাম। এদিকে যুদ্ধবিরতি ও

বন্দি বিনিময় চুক্তির আওতায় হামাস এ পর্যন্ত ইসরাইলি কারাগারে বন্দি শত শত ফিলিস্তিনির মুক্তির বিনিময়ে ধারাবাহিকভাবে ২১ বন্দিকে মুক্তি দিয়েছে। গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরুর পর মূলত ১৬ জন ইসরাইলি ও পাঁচজন থাই বন্দি মুক্তি পেয়েছে। বিনিময়ে ইসরাইলের কারাগার থেকে ৫৬৬ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। যুদ্ধবিরতির প্রথম ধাপে তিন সপ্তাহে মোট ৩৩ জন ইসরাইলি ও ১৯০০ ফিলিস্তিনি বন্দি বিনিময় হওয়ার কথা রয়েছে। ইসরাইল জানিয়েছে, ৩৩ জনের মধ্যে ৮ জন আর জীবিত নেই। ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলে নজিরবিহীন হামলার সময় হামাস মোট ২৫১ জনকে আটক করেছিল। জবাবে ইসরাইল গাজা ভূখণ্ডে ব্যাপক আগ্রাসন চালায় এবং এতে ৪৮ হাজার ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি

নিহত হয়েছেন বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়াও গাজার বিশাল অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপির পর এবার এনসিপিতে যোগ দিলেন পুরান ঢাকার কুখ্যাত চাঁদাবাজ ইসহাক সরকার মার্কিন দূতাবাসের জন্য বিশেষ স্বতন্ত্র পুলিশ ইউনিটঃ বুরকিনা ফাসো’র কাতারে বাংলাদেশ বাংলাদেশকে হামের উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা সক্ষমতা তলানিতে তিন বৃহৎ বিদ্যুৎ কেন্দ্রের, ঘাটতি আড়াই হাজার মেগাওয়াট ছাড়িয়েছে তারেক রহমানকে ঘিরে দুর্নীতির আশঙ্কায় আইএমএফ ঋণ বন্ধ: রেজা কিবরিয়া ধানের নতুন দাম নির্ধারণ, হাওরে বোরো চাষিরা হতাশ ইরান যুদ্ধ পরিস্থিতি: লেবাননে যুদ্ধবিরতি দীর্ঘায়িত, তেহরানের জন্য কমল সময় অসামান্য প্রতিভা দিয়ে বিশ্বকাপ মাতাতে পারেন ফ্রান্সের অলিসে ইউনূস সরকারের “মার্কিন বাণিজ্য চুক্তি” বাতিল করাটাই বাংলাদেশের জাতীয় স্বার্থ এডিবির বার্ষিক প্রতিবেদন: বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় অনেক পিছিয়ে পড়েছে বাংলাদেশে তালেবান নেটওয়ার্কের বিস্তার: কূটনীতির নামে উগ্রবাদী তৎপরতা, উদ্বেগ ও বিবিধ প্রশ্ন নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামে একদিনেই ছাত্রলীগের তিন মিছিল, উদ্দীপ্ত সারাদেশের নেতাকর্মীরা রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ মিত্রদের জন্য হরমুজে ফি মওকুফ করল ইরান, কারা আছেন তালিকায় ঢাবিতে উদ্ভূত পরিস্থিতিতে ২ তদন্ত কমিটি গঠন ক্যাম্পাসে উত্তেজনার ঝড় বড় সংঘাতের আশঙ্কা সালাউদ্দিন আম্মারকে সতর্ক করে যা বললেন ছাত্রদল সভাপতি ইরানে পারমাণবিক হামলা করবেন কি না, জানালেন ট্রাম্প আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করল তেহরান তেলের সংকট আরও তীব্র হতে পারে, বাড়ছে দাম