যুক্তরাষ্ট্রের ‘ভিত্তিহীন’ অভিযোগ প্রত্যাখ্যান করে যা বলল ইরান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

যুক্তরাষ্ট্রের ‘ভিত্তিহীন’ অভিযোগ প্রত্যাখ্যান করে যা বলল ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ |
ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র ও অর্থ সরবরাহের বিষয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে ইরান।দেশটির জাতিসংঘ মিশন বলেছে, ইরান বরাবরই ইয়েমেনে শান্তি ও স্থিতিশীলতার বিষয়ে সমর্থন করে আসছে। স্থানিয় সময় বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে এ সংক্রান্ত এক চিঠি দিয়েছে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন। ইরানি বার্তা সংস্থা মেহের শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ওই চিঠিতে ইরানী মিশন উল্লেখ করেছে, ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে উত্তেজনার জন্য তেহরানকে দোষারোপ করে ইসরাইলের অপরাধে নিজের সম্পৃক্ততা ঢাকতে চাচ্ছে। এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ইসরাইলকে অস্ত্র ও বিপুল আর্থিক সহায়তা দিয়ে নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন চালাতে সাহায্য করছে। এর বিপরীতে ইরান আন্তর্জাতিক আইন,

জাতিসংঘ সনদ এবং নিরাপত্তা পরিষদের রেজুলেশনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ইরানের মতে, ইয়েমেন সংকটের সমাধান কেবল একটি বিস্তৃত রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই সম্ভব। যা দেশটির স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা নিশ্চিত করবে। ইরানি মিশন বলেছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরাইল গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে। গাজায় নিরীহ ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেনের সংহতি প্রদর্শনের জবাব দিতেই মূলত তারা (আমেরিকা-ইসরাইল) এই হামলাগুলো চালিয়েছে। এ নিয়ে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে ইরানি মিশন বলেছে, ইয়েমেন সংকটের শুরু থেকেই আমরা অবিলম্বে আগ্রাসন বন্ধ, যুদ্ধবিরতি, সব পক্ষের মধ্যে অর্থবহ সংলাপ এবং বিদেশি হস্তক্ষেপ ছাড়া শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছি। তেহরান জোর দিয়ে বলেছে, ইয়েমেনের ভবিষ্যৎ তো সেখানকার

জনগণই নির্ধারণ করবে। স্থায়ী শান্তি একমাত্র কূটনৈতিক প্রচেষ্টা, জাতীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা ও আন্তর্জাতিক আইন অনুসরণের মাধ্যমেই সম্ভব। সামরিক হস্তক্ষেপ বা মিথ্যা অভিযোগের মাধ্যমে নয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা বেড়েছে ৪১ শতাংশ: পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ, বেড়েছে অর্থপাচার কবি আল মুজাহিদী আর নেই পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি ‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের