সোমবার ঢাকায় বসছে বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ আগস্ট, ২০২৫

সোমবার ঢাকায় বসছে বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ আগস্ট, ২০২৫ |
আগামী সোমবার চার দিনের সীমান্ত সম্মেলন বসছে ঢাকায়। ভারত-বাংলাদেশ ৫৬তম সীমান্ত সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। রাজধানীর পিলখানায় বিজিবির সদর দপ্তরে ২৫ থেকে ২৮ আগস্ট এ সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ শনিবার (২৩ আগস্ট) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সম্মেলনে যে বিষয়গুলো নিয়ে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী আলোচনা করবে তাও জানানো হয়েছে। আলোচনার বিষয়গুলো হলো- আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ, সীমান্ত এলাকায় এক সারিতে কাঁটাতারের বেড়া নির্মাণ, বাংলাদেশে আশ্রিত ভারতবিরোধী গোষ্ঠীর বিরুদ্ধে পদক্ষেপ, সীমান্ত অবকাঠামোর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ইস্যু, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা (সিবিএমপি) বাস্তবায়ন এবং পরস্পরের প্রতি আস্থা ও আত্মবিশ্বাস বৃদ্ধি। ইতিহাস বিবেচনায়, ১৯৭৫ সালের ২

ডিসেম্বর কলকাতায় প্রথম বাংলাদেশ-ভারত সীমান্তরক্ষী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সময়ে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছিলেন মেজর জেনারেল কাজি গোলাম দস্তগীর এবং বিএসএফের নেতৃত্বে ছিলেন সাবেক মহাপরিচালক অশ্বিনী কুমার। সর্বশেষ বিজিবি-বিএসএফ বৈঠক হয়েছিল ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি ২০২৫, নয়াদিল্লিতে। তবে এবার এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ ও সরকারের পতনের পর এই প্রথম ঢাকায় আসছে বিএসএফের প্রতিনিধিদল। এই সম্মেলন সীমান্ত নিরাপত্তা ও পারস্পরিক সমন্বয় বৃদ্ধির ক্ষেত্রে দু’দেশের জন্য নতুন দিকনির্দেশনার সোপান হিসেবে বিবেচিত হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বাস্থ্যমন্ত্রী: আগের সরকার পরিবার পরিকল্পনা সামগ্রীর মজুদ রেখে যায়নি ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন চ্যাম্পিয়ন সিনার অতি নিম্নমানের নির্মাণসামগ্রী: ২ কোটি টাকার প্রকল্পে হরিলুট বেকারত্ব-হতাশায় নেপালে তিন জেনজির আত্মহুতি: বালেন্দ্রর পদত্যাগ দাবি তরুণদের নরসিংদীর রায়পুরায় ক্ষুব্ধ গ্রামবাসী ভেঙ্গে দিলো শিশু ধর্ষনের আখড়া মহিলা মাদ্রাসা টানা বৃষ্টি ও বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা: শিক্ষার্থীদের চরম ভোগান্তি, স্থগিতের দাবি রাজধানীতে মাছ-সবজির বাজারে আগুন ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে?