আঘাতের চিহ্ন নেই সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহে, স্বজনের কাছে হস্তান্তর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ আগস্ট, ২০২৫

আঘাতের চিহ্ন নেই সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহে, স্বজনের কাছে হস্তান্তর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ আগস্ট, ২০২৫ |
মুন্সীগঞ্জের মেঘনা নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহের বাইরে ও ভেতরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন ময়নাতদন্ত সম্পন্নকারী চিকিৎসক। আজ শনিবার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুপুর ১টার দিকে আনুষঙ্গিক কার্যক্রম শেষে পুলিশ স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করেছে। পরে ফ্রিজিং গাড়িতে করে মরদেহ নিয়ে রাজধানীর সিদ্ধেশ্বরী বাড়ির উদ্দেশে রওনা করেছেন স্বজনরা। এর আগে আজ সকাল সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পুলিশ ও স্বজনদের উপস্থিতিতে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। ৭১ বছর বয়সী বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকায় জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর

সিদ্ধেশ্বরীর বাসা থেকে বের হওয়ার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। নিখোঁজ হওয়ার কথা জানিয়ে সেদিন রাতে রমনা থানায় জিডি করেছিল পরিবার। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়ার চর বলাকি এলাকার মেঘনা নদীতে তার মরদেহ ভাসছিল। পরে স্থানীয় লোকজন জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করে পুলিশকে জানায়। খবর পেয়ে কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ সালেহ আহমেদ পাঠানসহ পুলিশ ঘটনাস্থল গিয়ে বিকেল পৌনে ৪টার দিকে উদ্ধার করে সন্ধ্যার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে আসে। এর আগে কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশের ছবি তুলে ঢাকার রমনা থানায় পাঠান। পরিবারের কাছ থেকে পাওয়া বিভুরঞ্জন সরকারের ছবির সঙ্গে

মরদেহের ছবির মিল পেয়ে পরিবারকে জানায় পুলিশ। খবর পেয়ে শুক্রবার রাত ৯টার দিকে ঢাকা থেকে মুন্সীগঞ্জে এসে মরদেহ শনাক্ত করেন বিভুরঞ্জন সরকারের ছেলে ঋতু সরকার ও ছোট ভাই চিররঞ্জন সরকার। তবে মরদেহের বাইরে ও ভেতরে আঘাতের কোনো চিহ্ন নেই বলে জানিয়েছেন ময়নাতদন্ত সম্পন্নকারী চিকিৎসক। সকাল ১১টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শেখ মো. এহসান ময়নাতদন্ত শুরু করেন। সকাল সাড়ে ১১টার দিকে ময়নাতদন্ত শেষ হয়। ময়নাতদন্ত শেষে ডা. শেখ মো.এহসানুল ইসলাম বলেন, মরদেহটি পানি থেকে এসেছে। মরদেহে হালকা পচন ধরেছিল। আমরা যতদূর দেখেছি, শরীরের বাইরে ও ভেতরে আঘাতের চিহ্ন পেলাম না। তারপরও শরীরের কিছু অংশ যেমন- দাঁত, চুল, লিভার,

কিডনি,পাকস্থলীর কিছু অংশ নিয়েছি। এগুলো ফ্রিজিং করে ঢাকায় পাঠাচ্ছি। প্রতিবেদন আসার পরে আমরা চূড়ান্ত মন্তব্য করতে পারব।’ এদিন বিভুরঞ্জন সরকারে মরদেহ গ্রহণ করেন তার ছোট ভাই চিররঞ্জন সরকার, আজকের পত্রিকার এডমিন কো-অর্ডিনেটর এস এম সেলিম, চিররঞ্জন সরকারের বন্ধু তাহমিদুজ্জামান, আজমা হাই ও মনন মোর্শেদ। চিররঞ্জন সরকার বলেন, ‘আমরা ভাইয়ের মরদেহ বুঝে পেয়েছি। এখন রাজধানীর সিদ্ধেশরী বাড়িতে নিয়ে যাবো, সেখানে পরিবারের সদস্যরা শেষবার দেখার পর তার শেষকৃত্যের জন্য রাজধানীর সবুজবাগের বরদেশ্বরী কালিমন্দির ও শসান নেওয়া হবে।’ মামলার বিষয়ে চিররঞ্জন সরকার বলেন, আমাদের পক্ষ থেকে এখনও কিছু ভাবিনি। আমরা মরদেহের শেষক্রিয়া সমাপ্ত করে পরিবারের সদস্যরা মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেবো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কান উৎসবে প্রাধান্য পাচ্ছেন স্বাধীন নির্মাতারা যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল যাবে না ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন, শান্তি চুক্তি ‘হবে’ : ট্রাম্প দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি বিধানসভা নির্বাচন ঘিরে নতুন বিতর্কে থালাপতি বিজয় শেখ মুজিবকে প্রাপ্ত সম্মান দিতে হবে: শাহাদাত হোসেন চবিতে পোস্টার হাতে ছাত্রলীগ নেতার অবস্থান এনসিপি থেকে পদত্যাগ করলেন দ্যুতি অরণ্য চৌধুরী উৎপাদন বন্ধ হয়ে অচল দেশের সার কারখানাগুলো, আমদানি নির্ভরতায় বাংলাদেশ: জানালেন শিল্পমন্ত্রী এবার বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানাটিও জ্বালানি তেলের সংকট: দেশীয় কোম্পানির ট্যাংকারে উপচে পড়ছে পেট্রোল-অকটেন, নিচ্ছে না সরকার দুই সপ্তাহ ব্যবধানে নজিরবিহীন দুই দফা দাম বৃদ্ধি: ১২ কেজির এলপিজি এখন ১৯৪০ শরীফুলের স্পেলই নাকি কিউইদের মিরপুর জয়ের পথ দেখিয়েছে! তথ্য অধিদপ্তরের নির্দেশে স্ক্রল আকারে সংবাদ প্রকাশের সমালোচনায় সাংবাদিক সায়ের বিশ্ব সাহিত্য কেন্দ্রের টাকায় এনজিও অভিযোগ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের