আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক বনভোজন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ February, ২০২৫

আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক বনভোজন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ February, ২০২৫ |
আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৫ সালের বার্ষিক বনভোজন সম্প্রতি পূর্বাচলের ছুটি রিসোর্টে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। দিনব্যাপী এই অনুষ্ঠানটি ছিল সদস্য ও তাদের পরিবারের জন্য একটি বিশেষ মিলনমেলা, যেখানে আনন্দ, বন্ধুত্ব, এবং পারস্পরিক সৌহার্দ্যের উজ্জ্বল প্রকাশ ঘটেছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য আয়োজন করা হয় নানাবিধ আকর্ষণীয় কার্যক্রম। আয়োজন করা হয় ক্রীড়া প্রতিযোগিত ও সাংস্কৃতিক পরিবেশনা। প্রতিটি আয়োজনই সদস্য ও তাদের পরিবারের জন্য দিনটিকে বিশেষ করে তুলেছিল। শিশুদের জন্য মার্বেল দৌড় এবং বেলুন ফুলানো প্রতিযোগিতা যেমন তাদের আনন্দে ভরিয়ে তুলেছিল, তেমনই বড়দের জন্য হাড়িভাঙা এবং টাগ অব ওয়ার ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। পিলো পাসিংয়ের মতো মজাদার গেমে শিশু এবং বড়রা সবাই অংশগ্রহণ করে দিনটিকে আরও

আনন্দময় করে তোলে। প্রতিটি প্রতিযোগিতার শেষে ছিল বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার, যা অংশগ্রহণকারীদের মধ্যে বাড়তি উদ্দীপনা তৈরি করে। সংগীতানুষ্ঠান ছিল এদিনের অন্যতম প্রধান আকর্ষণ। প্রখ্যাত শিল্পীদের মনোমুগ্ধকর গান এবং সুরের জাদু পুরো অনুষ্ঠানের পরিবেশকে প্রাণবন্ত করে তোলে। এর পাশাপাশি raffle ড্র-র উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলো সবাইকে একত্রিত করে আনন্দের নতুন মাত্রা যোগ করে। র‌্যাফেল ড্র-এর আকর্ষণীয় পুরস্কার অনুষ্ঠানটিকে আরও বিশেষ করে তোলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি শরীফ জহির, যিনি তার উদ্বোধনী বক্তব্যে এই ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। তার সঙ্গে ছিলেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি নিশাত হামিদ, ট্রেজারার লাবিবা ওয়াহাব, এবং সোশ্যাল অ্যান্ড রিক্রিয়েশনাল ইভেন্ট প্রধান

আজিজুর রহমান টাইগার। ইসতিয়াক আহমেদ, মির্জা সজীব রায়হানসহ অন্যান্য সদস্য এবং তাদের পরিবারবর্গ এই আয়োজনে উপস্থিত ছিলেন। পূর্বাচলের ছুটি রিসোর্টের প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোরম পরিবেশ এই আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। আয়োজকরা রিসোর্টের প্রতিটি স্থান সাজিয়েছিলেন অত্যন্ত যত্নসহকারে, যা অতিথিদের জন্য একটি আরামদায়ক ও আনন্দদায়ক অভিজ্ঞতা তৈরি করে। এই বার্ষিক বনভোজনের মূল উদ্দেশ্য ছিল সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করা এবং তাদের পরিবারের সঙ্গে সময় কাটানোর একটি সুন্দর সুযোগ তৈরি করা। এই আয়োজনের মাধ্যমে শুধু আনন্দ নয়, বরং সংগঠনের সদস্যদের মধ্যে একতার শক্তিশালী বার্তা প্রেরিত হয়েছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় সমস্ত অংশগ্রহণকারী এবং আয়োজকদের, যাদের অক্লান্ত

পরিশ্রম এই আয়োজনকে সফল করেছে। সদস্যরা এই চমৎকার আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এই বার্ষিক বনভোজন ২০২৫ শুধু একটি অনুষ্ঠান নয়, বরং একটি স্মৃতিময় দিন, যা সদস্য এবং তাদের পরিবারের মনে দীর্ঘদিন ধরে অমলিন থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্যাংক হিসাব জব্দের তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না গ্রিন ডেল্টাসহ দুই কোম্পানির মেরিন কার্গো বিমা বিক্রিতে ৩ মাসের নিষেধাজ্ঞা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মামলায় ৪২ জনের নাম উল্লেখসহ ৩৪২ জন আসামি মিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার, ২০টি ককটেল উদ্ধার পরিস্থিতি স্বাভাবিক না হলে কারখানা বন্ধের ইঙ্গিত মালিকদের ইসলামী বক্তা ও জামায়াতের সাংসদ আমির হামজার নারীঘটিত অডিও-ভিডিও পাওয়ার দাবি রাশেদ খাঁনের পোশাক শ্রমিক নির্যাতন আড়াল করতে পারেনি সরকার, পুলিশি নির্যাতন ও রাজনীতিকরণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি জাঙ্গুর সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের দিন জাঙ্গুর সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের দিন সাফে ভারতের অনূর্ধ্ব-২৩ দলের কাছেই পাত্তা পেল না পাকিস্তান শ্রমিক অসন্তোষে স্থবির দেশের প্রধান রপ্তানি খাত: বড় সংকটের মুখে তৈরি পোশাকশিল্প বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে জামায়াত-শিবিরের বাধার ঘটনার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন ইউনূস আমলে হামের টিকার অনিয়ম তদন্তে কমিশন গঠন মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের জের ধরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্দোলনের ধারাবাহিকতায় আজ ৫ই নভেম্বর, বৃহস্পতিবার সকাল থেকেই এই অঞ্চলের একাধিক পোশাক কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। একপর্যায়ে পুলিশের রক্তচক্ষু ও বাধা উপেক্ষা করে হাজারো শ্রমিক রাজপথে নেমে এলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। সকালে সাভার ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শ্রমিকেরা যথারীতি উপস্থিত হলেও তারা উৎপাদন প্রক্রিয়ায় অংশ না নিয়ে কর্মবিরতির ডাক দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সার্বিক নিরাপত্তাশঙ্কা দেখা দিলে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া, নিশ্চিন্তপুর ও নরসিংহপুর এলাকার একাধিক পোশাক কারখানা কর্তৃপক্ষ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। কাঠগড়া এলাকার একটি বিশিষ্ট শিল্পগ্রুপের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় এই অঞ্চলের অধিকাংশ কারখানাতেই ইতিমধ্যে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। কিছু কারখানায় শ্রমিকেরা ভেতরে থাকলেও তারা উৎপাদন কাজ বন্ধ রেখেছেন। সকাল ১০টার পর আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পরিস্থিতি মোড় নেয় নতুন দিকে। সেখানকার কয়েকটি কারখানার শ্রমিকেরা এক জোট হয়ে সড়কে অবস্থান নেন এবং মজুরি বৃদ্ধির দাবিতে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ এসে বাধা দিলে তৈরি হয় মুখোমুখি অবস্থান, যা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি করে। পরে শ্রমিকেরা পুলিশের সে বাধা তোয়াক্কা না করেই একযোগে বিক্ষোভ মিছিল বের করেন এবং জামগড়ার দিকে অগ্রসর হতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারের হেমায়েতপুর, উলাইল, পদ্মার মোড় এবং আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন কৌশলগত ও সংবেদনশীল পয়েন্টে পুলিশ ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বিক্ষোভরত শ্রমিকদের গতিবিধির ওপর নজর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাছাকাছি অবস্থানে থেকে সতর্ক টহল দিচ্ছেন। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য পুরো শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প ত্রিপুরায় বিএসএফের ওপর স্থানীয় বাসিন্দাদের হামলা, ৩ আহত, ৯ গ্রেপ্তার তাহসিফ হত্যায় দীপকে তৃতীয় দফায় রিমান্ডে নেওয়ার আবেদন পুলিশের