ভোটের রাজনীতি : বিএনপির সামনে তিন দশকের মিত্র জামায়াতের চ্যালেঞ্জ? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৫
     ১০:০২ পূর্বাহ্ণ

ভোটের রাজনীতি : বিএনপির সামনে তিন দশকের মিত্র জামায়াতের চ্যালেঞ্জ?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৫ | ১০:০২ 128 ভিউ
ভোটের মাঠে তৈরি হচ্ছে নতুন সব নির্বাচনী সমীকরণ। বিএনপির তিন দশকের রাজনৈতিক মিত্র জামায়াত এবার হতে পারে দলটির প্রধান প্রতিপক্ষ। ভোট ও জোটের খেলায় কদর বেড়েছে ছোট দলগুলোর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলছেন, স্বৈরাচার হাসিনা বিরোধী প্রতিটি দলের সঙ্গে যোগাযোগ রাখছেন তারা। আর জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, শুধু রাজনৈতিক দল নয়, দেশের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিদের নিয়ে বৃহৎ পরিসরে নির্বাচনে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। সময় যত গড়াচ্ছে, রাজনীতির মাঠে ততই উত্তাপ ছড়াচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, প্রতিটি নাগরিক সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করার সক্ষমতা অর্জন জরুরি। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব

নেয়ার পর থেকে রাজনীতির মাঠে সবচেয়ে বড় আলোচনা ছিল দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী বিএনপি আর জামায়াতের মধ্যকার দূরত্ব। দিন যত যাচ্ছে, সেই দূরত্ব স্পষ্ট হয়েছে আরো। নির্বাচনকে ঘিরে ভোট আর জোটের নতুন রূপরেখা দাঁড় করাবার চেষ্টা করছে তারা। ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে নিজ বলয়ে আনার চেষ্টা তাই দুই দলেরই। বরিশালে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ, ঢাকায় চরমোনাই পীরের সাথে সাক্ষাৎ করেন বিএনপির মহাসচিব। খবর আছে পর্দার অন্তরালেও যোগাযোগ চলছে তাদের মধ্যে। তবে মুফতি রেজাউল করিমের সঙ্গে জামায়াত আমিরের দেখা নিছক সৌজন্য সাক্ষাৎ মন্তব্য করে জোটবদ্ধ নির্বাচন নিয়ে দলটির ভাবনার কথা জানান জামায়াতের নায়েবে আমির। জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ

আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, জামায়াতে ইসলামী ৩০০ আসনে নির্বাচন করার জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে। সেটা জোটের ভিত্তিতে হইতে পারে, সেটা সিট আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হইতে পারে এবং সকল ধরনের রাজনীতি-অরাজনৈতিক ভালো মানুষগুলোকে একমোডেট করে আমরা নির্বাচনটি করতে চাই। আর ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের স্বৈরাচার বিরোধী প্রতিটি দলকেই নিজেদের রাজনৈতিক সহযোদ্ধা বলে মনে করে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জানান, জোট গঠনের বিষয়টা কিন্তু এটা নতুন কিছু না। শেখ হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের সাথে কিন্তু অনেক দল ছিল। এখন যদি নির্বাচন ঘোষিত হয়, কারা কারা আমাদের সাথে একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবেন সেটা কিন্তু শিডিউল ঘোষণার আগে বলা যাবে

না। আমরাও কথা বলছি, জামায়াতে ইসলামীও কথা বলছে। ব্যালটে নৌকার উপস্থিতি থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে উত্তর এড়িয়ে তারা জানান, ভোটের আগে আওয়ামী লীগ নেতাদের সীমাহীন দুর্নীতির বিচার হওয়া উচিত। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ১৫ বছর যাবত যে কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। স্বাভাবিকভাবে আমরা চাইবো, যেগুলো অন্যায় দেশের আইনের বিরুদ্ধে, গায়ের জোরে করেছে, তাদের অবশ্যই বিচার হওয়া উচিত। ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, যারা গত ১৫ বছরে মানুষকে নির্বাচন করতে দেয়নি এবং অন্যায়ভাবে ১৫ বছর শাসন করেছে, তাদের সেই বিচারটি হওয়া উচিত। সেই বিচারের পরে যদি দেখা যায় যে, জনগণ তাদেরকে গ্রহণ করছে, সেটা জনগণ ডিসাইড করবে। আরো এক মতের মিল

আছে এই দুই রাজনৈতিক দলের মধ্যে। নির্বাচনে কোন বিদেশী হস্তক্ষেপ চান না তারা। কোন বিদেশী হস্তক্ষেপ যাতে আসতে না পারে সবাইকে সচেতন থাকা উচিত বলে জানান জামায়াতের নায়েবে আমির।।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুড়িগ্রাম-১ এ ভোটার নেই, তবু ভোট ১০০% পূর্ণ শপথ নিয়ে নতুন মেটিকুলাস ডিজাইন, সাংবিধানিক সঙ্কটের আশঙ্কা সমঝোতা না হওয়ায় ভোট ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য ফাঁস করলেন নাহিদ যুধিষ্ঠির কে? : উপদেষ্টা রেজওয়ানা বনাম আন্তর্জাতিক সংস্থাসমূহ ভোট নিয়ে ইউনূসের জালিয়াতি ফাঁস করে দিল টিআইবি ২.২৬ লক্ষ কোটি ঋণ নিয়ে শূন্য উন্নয়ন : বাংলাদেশকে পঙ্গু করে দিয়ে যাওয়া ইউনূসের কীর্তি Bangladesh 2026 — Election and a Crisis of Trust রংপুরে ড. ওয়াজেদ মিয়ার ৮৪তম জন্মবার্ষিকীতে যুবলীগের শ্রদ্ধা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম অপরাধীদের বিচার ও বাকিদের সুযোগ—আওয়ামী লীগ নিয়ে ‘রিকনসিলিয়েশন’-এর প্রস্তাব বিএনপি নেতার গুলিস্তানে ৫ আইনজীবীর ওপর ‘মব সন্ত্রাসীদের’ হামলা, লুটে নিয়ে পুলিশে সোপর্দ গ্রেপ্তারের দীর্ঘ প্রায় নয় মাস পর রাজনৈতিক মামলায় জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ ছেলের মুক্তির আগেই বাবার বিদায়: জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির আকুতি Bangladesh Election 2026 — Mandate or Mystery? The Story of Invisible Ballots Behind an “Unprecedented” Election শরীয়তপুরে মিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা, বৃদ্ধ বাবাসহ আহত একাধিক সংস্কার নিয়ে আমি হতাশ: মাসদার হোসেন উন্নয়ন নেই, ঋণের রেকর্ড: ১৭ মাসেই সাড়ে ৪ লাখ কোটি টাকার দায় ‘বিনা অপরাধে ১৬ মাস কারাগারে বন্দি আমার স্বামী’: মুক্তির দাবিতে ব্যারিস্টার সুমনের স্ত্রীর আবেগঘন বার্তা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম