ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির প্রতিবাদে মধ্যরাতে উত্তাল যবিপ্রবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৫

ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির প্রতিবাদে মধ্যরাতে উত্তাল যবিপ্রবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৫ |
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির প্রতিবাদে মধ্যরাতে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। বুধবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় শহীদ মসিয়ূর রহমান হল থেকে শুরু হওয়া এই মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের একটি ফেসবুক পেজ থেকে রাত ১০টার দিকে নিষিদ্ধ সংগঠনের পক্ষ থেকে ফেব্রুয়ারি মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বিষয়টি শিক্ষার্থীদের নজরে এলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। পরে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে মশাল মিছিলের ডাক দেন। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রকিব হাসান রাফি বলেন,

‘জুলাই আন্দোলনের রক্তের দাগ এখনো শুকায়নি, তারা আবারও কর্মসূচি ঘোষণা করার সাহস পেল কীভাবে? যশোরের আন্দোলন যবিপ্রবি থেকে শুরু হয়েছে, এবারও আমরাই প্রথম প্রতিবাদে নেমেছি। আমাদের আন্দোলন চলবে।’ রসায়ন বিভাগের শিক্ষার্থী আরমান বলেন, ‘শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও উচিত ন্যায়বিচার নিশ্চিত করা।’ উল্লেখ্য, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ফেব্রুয়ারি মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে, যার মধ্যে রয়েছে লিফলেট বিতরণ, বিক্ষোভ সমাবেশ, অবরোধ ও সর্বাত্মক হরতাল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’