বান্ধবীর বাসায় চুরি করে স্বামীকে দিলেন আইফোন, বন্ধুকে স্বর্ণের চেইন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫

বান্ধবীর বাসায় চুরি করে স্বামীকে দিলেন আইফোন, বন্ধুকে স্বর্ণের চেইন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫ |
কিশোরগঞ্জের ভৈরবে বান্ধবীর বাসা থেকে স্বর্ণালংকার চুরি করে স্বামীকে কিনে দিলেন আইফোন, ছেলে বন্ধুকে দিলেন স্বর্ণের চেইন। এ ঘটনায় জড়িত থাকায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ। বুধবার বিকালে গ্রেফতার স্বামী-স্ত্রীসহ ছেলে বন্ধুকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- ভৈরব পৌর শহরের জগন্নাথপুর আওয়ালকান্দা এলাকার ইব্রাহিম মিয়ার মেয়ে সুমাইয়া বেগম (১৮) ও তার স্বামী রুহান মিয়া (২০)। এছাড়া সুমাইয়ার ছেলে বন্ধু আক্তার হোসেন (১৯)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের জগন্নাথপুর আওয়ালকান্দা এলাকার সুমাইয়া বেগম কমলপুর নিউটাউন এলাকার বান্ধবী নিধীর বাড়িতে বেড়াতে যান। নিধী মামার বাসায় থাকতেন। এ সময় নিধীর মামি ও তার সন্তান বাসায় না থাকায় সুমাইয়া বেগম আলমারি থেকে ৬ ভরি ১১

আনা স্বর্ণালংকার চুরি করে। পরবর্তীতে চুরিকৃত স্বর্ণের অলংকার বিক্রি করে স্বামীকে কিনে দিলেন একটি আইফোন ও নিজে কিনলেন একটি স্মার্টফোন ও বন্ধুকে দিলেন ১৪ আনা ওজনের একটি চেইন। চুরির অভিযোগ পেয়ে ২৫ জানুয়ারি শহরের কমলপুর নিউটাউন এলাকার বান্টি বেগমের বাসায় যায় ভৈরব থানা পুলিশ। পুলিশ সেখানকার সিসিটিভির ফুটেজ দেখে মঙ্গলবার রাতে চুরির ঘটনার সঙ্গে জড়িত বান্ধবী সুমাইয়াকে গ্রেফতার করে। সুমাইয়া পুলিশের জিজ্ঞাসাবাদে চুরির বিষয়টি স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যমতে রুহান ও আক্তার হোসেনকে বুধবার সকালে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১৪ আনা ওজনের একটি চেইন উদ্ধার করা হয়। এ বিষয়ে অভিযোগকারী বান্টি বেগম বলেন, আমাদের বাড়িতে এক সময়

ভাড়া থাকত সুমাইয়া ও তার পরিবার। ২৫ জানুয়ারি আমি ও আমার মা বেড়াতে গিয়েছিলাম। আমার বড় বোনের মেয়ে নিধীর বান্ধবী সুমাইয়া। ওই দিন সন্ধ্যায় আমরা বাড়িতে না থাকায় এ সুযোগে সে বাসায় প্রবেশ করে চুরির ঘটনা ঘটায়। সে আমাদের ঘরের আলমারিতে থাকা ১৪ আনা ওজনের ১টি স্বর্ণের চেইন, ১ ভরি ওজনের ১টি স্বর্ণের ব্রেসলেট, ৩ আনা ওজনের ১টি স্বর্ণের আংটি, ৫ আনা ওজনের ১টি স্বর্ণের আংটি, সাড়ে ৩ ভরি ওজনের ১টি স্বর্ণের হার, ২টি স্বর্ণের কানের দুলসহ ৬ ভরি ১১ আনা স্বর্ণ চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীন বলেন, চুরির ঘটনায় পুলিশ তদন্ত করে সুমাইয়া,

তার স্বামী ও বন্ধুকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করেছে। সুমাইয়া চুরি করা স্বর্ণালংকার বিক্রি করে তার স্বামীর জন্য ১ লাখ টাকা দিয়ে আইফোন ও বন্ধুকে স্বর্ণের চেইন দেয়। এছাড়া নিজের জন্য একটি স্মার্টফোন কিনেছে। তার কাছে কিছু নগদ টাকাও পাওয়া যায়। তাদের গ্রেফতার করার পর কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার