পানামা জয়ে নিজের পররাষ্ট্রমন্ত্রীকে পাঠাচ্ছেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ January, ২০২৫

পানামা জয়ে নিজের পররাষ্ট্রমন্ত্রীকে পাঠাচ্ছেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ January, ২০২৫ |
ক্ষমতায় বসার আগেই পানামা খাল দখলের হুঙ্কার দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য ভিন্ন কৌশল নিয়েছেন তিনি। নিজের প্রশাসনের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠাচ্ছেন পানামায়। লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের খুবই ঘনিষ্ঠ মিত্র দেশ পানামা। কিন্তু ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। শুক্রবার (২৪ জানুয়ানি) এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মাত্র চার দিন আগে দায়িত্ব নিয়েছে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে নিজের অগ্রাধিকার ঠিক করে ফেলেছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট। এক সময়ের রাজনৈতিক প্রতিপক্ষ রুবিওকে দিয়েছেন গুরুত্বপূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয়। আর পদে বসিয়েই দিয়েছেন গুরুদায়িত্ব। পানামাকে যেভাবেই হোক যুক্তরাষ্ট্রের বলয়ে আনতে হবে আর চীনের দুষ্টু প্রভাব দূর করতে হবে। আর তাই

আগামী সপ্তাহে রুবিওকে পানামা পাঠাচ্ছেন ট্রাম্প। কৌশলগত কারণে পানামা খালের গুরুত্ব অনেক। যুক্তরাষ্ট্রই এই খাল খনন করে দিয়েছিল। পরে এক চুক্তির আওতায় সেই খালের দায়িত্ব পানামার হাতে তুলে দেওয়া হয়। কিন্তু গেল ডিসেম্বর থেকে এই খাল যুক্তরাষ্ট্রের হাতছাড়া হয়ে গেছে বলে অভিযোগ করতে থাকেন ট্রাম্প। সোশ্যাল মিডিয়া পোস্ট, সমাবেশ এমনকি প্রেসিডেন্সিয়াল শপথ অনুষ্ঠানেও পানামা খালের জিকির করেন তিনি। ট্রাম্পের অভিযোগ, পানামা খাল এখন চীনের নিয়ন্ত্রণে। এখন যেভাবেই হোক এই খাল নিজেদের দখলে নিতে হবে, যাতে চীনের প্রভাব দূর করা যায়। কিন্তু চীন ও পানামা বলছে, খালের কার্যক্রমে কোনো ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে না। বরং নিরপেক্ষ একটি জলপথ হিসেবেই খালটির কার্যক্রম চলমান আছে।

কিন্তু ট্রাম্প যে তাতে সন্তুষ্ট নন, রুবিওকে সেখানে পাঠানোর মাধ্যমেই এই বার্তা দিচ্ছেন তিনি। পানামা ছাড়াও রুবিও গুয়েতেমালা, এল সালভেদর, কোস্টারিকা ও ডমিনিকান প্রজাতন্ত্র সফর করবেন। বাইডেন প্রশাসনের সময় লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্ব তৈরি হয়। সেই সুযোগে এই মহাদেশে নিজের বলয় তৈরিতে মনোযোগী হয় চীন। এখন যুক্তরাষ্ট্রের একেবারে দ্বোরগোড়ায় একটি সামুদ্রিক বন্দরও নির্মাণ করেছে বেইজিং। সেখানে যুদ্ধজাহাজও মোতায়েন করা সম্ভব, যা যুক্তরাষ্ট্রের মাথাব্যথার বড় কারণ। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক জোরদার না করলে চীন যে আরও বেশি আগ্রাসী হবে, তা বুঝতে পেরেছেন ট্রাম্প। রুবিওর এই সফরের আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস সে কথাই বললেন। যুক্তরাষ্ট্রের নিরাপদ থাকা ও সমৃদ্ধির জন্য

প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তিনি। চীন পানামা খাল পরিচালনা না করলেও কাছাকাছি থাকা দেশগুলোতে বেইজিংয়ের উপস্থিতি রয়েছে। পানামা খালঘেঁষে চীনের কমপক্ষে পাঁচটি সরকারি এন্টারপ্রাইজ রয়েছে। ওই কোম্পানিগুলো নিয়ে ২০২৩ সালেই সতর্ক করে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাদার্ন কমান্ডের তৎকালীন কমান্ডার জেনারেল লরা রিচার্ডসন। তার ভাষায়, এসব কোম্পানিকে সামরিক উদ্দেশ্যেও ব্যবহার করা যাবে। গেল মাসে রুবিওর নিয়োগের জন্য যে শুনানি হয়, সেখানে তিনিও একই ধরনের উদ্বেগের কথা জানিয়েছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয় মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা দারিদ্র নির্মূলে বিশ্বজুড়ে রোল মডেল বাংলাদেশ এখন খাদের দ্বারপ্রান্তে এখনই ১৮৩৭ টাকার সিলিন্ডার কিনছে ভোক্তারা ২৫০০-তে, নতুন প্রস্তাবে দাম ছাড়াতে পারে ৪ হাজার সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার ছাত্রীকে ধর্ষণচেষ্টা হুজুরের, মাদ্রাসা ভাঙচুর করে আগুন দিলেন এলাকাবাসী নিষেধাজ্ঞা উপেক্ষা করে মনপুরায় রাজনৈতিক প্রভাবে মা ইলিশ শিকারের মহোৎসব টেকনাফে পাহাড়ে ৩ দিন নির্যাতন: ৪ লাখ টাকা মুক্তিপণে বাড়ি ফিরলেন যুবক পটিয়ায় ছিনতাই হওয়া ২৮৪ বস্তা চিনি চকরিয়া থেকে উদ্ধার স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ রিকশাচালক হাফিজুল হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে দীপু মনি ফের দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২ জন্মদিন উদযাপনে যাওয়ার পথে নেতানিয়াহুর গাড়িবহরে হামলা দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু