খানকাহ রহমানি মসজিদ : রাজীব থেকে রাহুল গান্ধী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ August, ২০২৫

খানকাহ রহমানি মসজিদ : রাজীব থেকে রাহুল গান্ধী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ August, ২০২৫ |
বিরোধী নেতা রাহুল গান্ধী বিহারের মুঙ্গেরের একটি ঐতিহাসিক মসজিদে গিয়ে ১৯৮৫ সালের মতো একটি ছবি তৈরি করেছেন। ছবিতে তার বাবা এবং সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সেই সময়কার ছবির সঙ্গে অনেকটাই মিল রয়েছে। মুঙ্গেরের খানকাহ রহমানি মসজিদ ১৯০১ সালে মাওলানা মোহাম্মদ আলী মুঙ্গরি প্রতিষ্ঠা করেছিলেন। শুধু সামাজিক সংস্কারের ক্ষেত্রেই নয়, ভারতের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এ মসজিদ। এটি বিহারের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে বিশেষ তাৎপর্যপূর্ণ একটি স্থান। রাহুল গান্ধী বর্তমানে তার ‘ভোট অধিকার যাত্রা’ চালিয়ে যাচ্ছেন। এই যাত্রা বিহারের বিভিন্ন অংশে সমর্থন অর্জনের উদ্দেশ্যে চলছে। তিনি জামালপুরে মসজিদটি পরিদর্শন করেন। সেখানে বিশাল সংখ্যক মুসলিম সম্প্রদায়ের লোকেরা তাকে স্বাগত জানায়। এ সময় রাহুল গান্ধী

যে জায়গায় বসেন, একই জায়গায় ৪০ বছর আগে তার বাবা রাজীব গান্ধী বসেছিলেন। খানকাহ রহমানি মসজিদ দেশটির রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান। এখানে জওহরলাল নেহরু ও মহাত্মা গান্ধীসহ বহু বিশিষ্ট ব্যক্তি আগমন করেছেন। মসজিদটি থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের সহায়তা দেয়া করেছিল। বর্তমানে রাহমানি ফাউন্ডেশন মসজিদটির শিক্ষা শাখা পরিচালনা করছে। এখানে ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল শিক্ষার্থীদের প্রস্তুতি দেওয়া হয়। সূত্র : এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার