যুদ্ধবিরতির মাঝেই পশ্চিম তীরে ইসরাইলের উচ্ছেদ অভিযান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জানুয়ারি, ২০২৫

যুদ্ধবিরতির মাঝেই পশ্চিম তীরে ইসরাইলের উচ্ছেদ অভিযান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জানুয়ারি, ২০২৫ |
গাজায় চলছে ঐতিহাসিক যুদ্ধবিরতি। এর মাঝেই ইসরাইলি বাহিনী ফিলিস্তিনের পশ্চিম তীরের উত্তরাঞ্চলের শহর জেনিনে সামরিক অভিযানের অংশ হিসেবে ফিলিস্তিনিদের জোরপূর্বক তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করছে। বুধবার জেনিন শহরের মেয়র মোহাম্মদ জারর এ অভিযোগ করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদন অনুযায়ী, মেয়র জারর বলেন, ‘ইসরাইলি সেনাবাহিনী জেনিন শরণার্থী শিবিরের বেশ কয়েকটি পাড়া-মহল্লা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার কাজ চালাচ্ছে’। ‘উচ্ছেদ হওয়া এসব ফিলিস্তিনিদের শরণার্থী শিবিরের পশ্চিম অংশে স্থানান্তর করা হয়েছে এবং আমরা তাদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করতে চেষ্টা চালাচ্ছি,’ যোগ করেন মেয়র। মেয়র মোহাম্মদ জারর জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর এহেন ‘অপরাধের’ বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে অভিযোগ করে বলেছেন, শিবিরের

সম্পূর্ণ আবাসিক এলাকা ধ্বংস করা হচ্ছে। তিনি বলেন, ‘ইসরাইলি সেনাবাহিনী শিবিরে ভারি যন্ত্রপাতি এনে অবকাঠামো ও সড়কগুলো ধ্বংস করছে’। মেয়র অভিযোগ করে আরও বলেছেন, ‘দখলদার ইসরাইলি বাহিনী শরণার্থী শিবির ঘিরে রেখেছে এবং এখানকার চিকিৎসক, বাসিন্দা ও রোগীদের আটকে রেখেছে। জেনিন এখন একটি ভুতুড়ে শহরে পরিণত হয়েছে, যেখানে কেউ চলাফেরা করতে পারছে না’। জেনিনে মঙ্গলবার থেকে শুরু হওয়া ইসরাইলি বাহিনীর এই অভিযানে এখন পর্যন্ত অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। এদিকে ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আয়রন ওয়াল’ নামের এই অভিযানটি কয়েক দিন ধরে চলবে। দখলদার বাহিনীর এমন ঘোষণা ও চালানো অভিজানে পশ্চিম তীরজুড়ে উত্তেজনা বিরাজ করছে। কারণ ইসরাইল

গাজা উপত্যকায় ‘গণহত্যার মতো আগ্রাসন’ চালিয়েছে। ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই আগ্রাসনে এখন পর্যন্ত ৪৭,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন ১,১০,৭০০ জনেরও বেশি। দীর্ঘ ১৫ মাস ধরে চলা এই আগ্রাসনের অবসানে গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ে একটি চুক্তি কার্যকর হয়েছে। যা গাজায় ইসরাইলের হামলা সাময়িকভাবে স্থগিত করেছে। তবে তার আগে পশ্চিম তীরে চালানো ইসরাইলি সেনাবাহিনীর হামলায় ৮৭০ জন ফিলিস্তিনি নিহত এবং ৬,৭০০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। গত বছরের জুলাই মাসে আন্তর্জাতিক বিচার আদালত ইসরাইলের দীর্ঘকাল ধরে ফিলিস্তিনি ভূমি দখলকে অবৈধ ঘোষণা করে এবং

পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে স্থাপন করা সমস্ত ইসরাইলি বসতি সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। তবে ইসরাইলের এই দ্বিচারিতায় পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ অতীব প্রয়োজন হয়ে উঠেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১৩ লাখ টাকা দিলে পরীক্ষা ও পাস করা ছাড়াই জাতীয় জাদুঘরে চাকরির নিশ্চয়তা! খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ থেকে এখন বিশ্বের তীব্র খাদ্য সংকটের শীর্ষ ১০ দেশের একটি বাংলাদেশ টিটিপির নিশানায় বাংলাদেশ: সারাদেশে ‘রেড অ্যালার্ট সংসদসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সম্ভাব্য সমন্বিত হামলার সতর্কতা জারি করেছে পুলিশ ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্ড: জামিল লিমনের লাশ উদ্ধার, নাহিদা বৃষ্টির মৃত্যু নিশ্চিত বহুমুখী সংকটে শিল্পখাত, টিকে থাকার লড়াইয়ে ধুঁকছে সিমেন্টসহ উৎপাদন খাত ইউএন টর্চার এক্সপার্ট এখনো জুলাই’২০২৪-এ আটকেঃ অ্যালিস এডওয়ার্ডস অ্যাকটিভিস্টদের মতামত প্রকাশে বাধা দিলেন ইসলামাবাদে কূটনৈতিক তৎপরতা জোরদার: ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সফর খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত বেড়ে ২ চকরিয়ায় রাজনৈতিক ছত্রছায়ায় বন ও নদীখেকোদের মহোৎসব: অসহায় বনবিভাগ নড়াইলে প্রাচীর তুলে ২৫ হিন্দু পরিবারের রাস্তা অবরুদ্ধ বাংলাদেশ বিমান বাহিনীতে উত্তেজনা: টিটিপির সঙ্গে যোগসূত্রের অভিযোগে একাধিক কর্মী আটক, অনেকে পালিয়েছে বিদেশে উগ্রবাদী হামলার শঙ্কা: সতর্কবার্তার বিষয়টি স্বীকার করল সিটিটিসি গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর অনস্ক্রিন চুম্বন দৃশ্য, ৩০ বছরের ‘কিসিং নীতি’ ভাঙা নিয়ে মুখ খুললেন কাজল গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ পুলিশ সদরের যুদ্ধবিরতি বাড়লেও থামেনি হিজবুল্লাহ-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার কে এই হিশাম ম্যালেরিয়ার জীবাণুতে জিনগত পরিবর্তন চালের দামের ওপর বাড়তি ভাড়ার প্রভাব