এক মাঘে শীত যায় না, এক জ্বরে রোগ যায় না – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জানুয়ারি, ২০২৫

এক মাঘে শীত যায় না, এক জ্বরে রোগ যায় না

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জানুয়ারি, ২০২৫ |
শীত জমাট বাঁধলেই খেজুর গাছের কর্তিত শরীর থেকে রসধারা বয়ে পড়ে টুপটুপ, সেই রসের পায়েস খেতে কী মজাটাই না লাগে। নিয়মমাফিক নীরবে আরও নানাকিছুর জোগান দিয়ে যায় যে, শুধু সেই হতচ্ছাড়া শীতটাকেই ভালো লাগে না! বিরক্তি থেকে প্যারোডি গীত আসে-ও আমার রসিয়া শীত রে/ তুমি কেন গরমকালের কাঁথা হইলা না...। পৌষ-মাঘ মাস এলেই মনজুরুল করিম ক্যালেন্ডারের পাতা ধরে সকালবেলায় নদী তীরে এসে বসে থাকে। পানির দিকে তাকিয়ে থাকতে থাকতে এক সময় গোসল হয়ে যায়। শুকনো লুঙ্গি-গামছা কাঁধে নিয়ে ফিরে আসে বাড়িতে। তার অবস্থা দেখে গোসলাসক্ত লোকে ঠাট্টা করে-‘এক মাঘে শীত যায় না। সামনের বছর কী করবি?’ আগামী বছরও শীত আবার আসবে, মাঘ

মাসও। বেহায়া মেহমানের মতো পিছু ছাড়বে না! আসুক বেলাজ, মনের গোসলই প্রকৃত গোসল। নদীপাড়ে বসে থেকে তিরতির কাঁপুনি ভালোই লাগে। মনজুরুল ঋণখেলাপি নয়, মাঘের অসমাপ্ত কাজটা বৈশাখে পুষিয়ে দেয়। তখন সকালে একবার গোসল করে, বিকালে আরেকবার। ইয়ার-দোস্তদের অনেকে বিয়ে করেছে শীতকালে। অভিভাবকসহ তারাও এটাকে ঝযবতকাল মানে। গ্রাম্য বুদ্ধিজীবীরা কানশলা দিল বাবা-মাকে- ‘বাদাইম্যা মনজুরুলরে বিয়া করায়া দ্যাও। বউয়ের গরম গরম ঝাড়ি খাইয়ে মানুষ না হইয়ে যাবে কোথায়! আরও বড় অলসও বউয়ের আঁচড় ছাইড়ে খেত-খামারের কামে নাইমে পড়ছে!’ বিয়ে করলে নিজের হাতে আর মশারি টানাতে হবে না, চৌকি গোছাতেও কষ্ট লাগে। বউ এলে সে-ই করবে এসব, লোকমা ধরে খাইয়েও দেবে; হাত ধোয়ার ঝামেলা থাকবে

না। এমন সুখ-ভাবনা থেকেই মনজুরুল বিয়েতে সম্মতি দেয়। বাবা-মাকে আগেভাগেই জানায়-‘বউয়ের ভাত-কাপড়ও তোমরা দিবা। আমি বড় হইলে চাকরি করমু!’ বাবা দীর্ঘশ্বাস ফেলে বলেন, ‘কবে সাবালক হইবি বাপধন! মেঘে মেঘে বেলা কি কম অইল!’ পুত্রের পক্ষে কোল টেনে মা বলেন, ‘বাজে কথা কহ যে! বেলা আরও অইলে আলো ফুটব। তখন ভালো পথ চিইনা নিতে পারব সহজে।’ ঠান্ডাভীতির কারণে মনজুরুল বিয়ে করল গরমকালে। সে যেমন বাপ-মায়ের একমাত্র পুত্র, তানিয়া সুলতানাও একমাত্র কন্যা। কিন্তু এটা সোনায় সোহাগা না হয়ে ‘খাদ’ হয়ে উঠল ক্রমান্বয়ে। গরম বায়ুজনিত দোষেই কিনা-তানিয়ার মন-মাথা সব সময়ই গরম থাকে। কাউকে মান্যিগণ্যি করে না, সময়মতো খাবার-পানি দেয় না। হাঁসগুলোও প্যাকপ্যাক শেষে এক সময় কাদাজলে

ঝাঁপ দেয়। মানুষ ও প্রাণীর প্রতি অপ্রত্যাশিত বৈষম্য দেখে বউকে শুনিয়ে, আদতে নিজেকে প্রবোধ দেওয়ার জন্য বলে মনজুরুল-‘এক সকালে দিন যায় না রে, তানি। আরও দিন সামনে আছে!’ শ্বশুর-শাশুড়িবিদ্বেষী তানিয়া পালটা যুক্তি দেখায়-‘আর আমার যে এক কাপড়েই বছর চইলে যাচ্ছে! জামাই-নাই মহিলারা মাসে মাসে নতুন শাড়ি পিন্দে, তারপরও শাশুড়িরেও নিন্দে। তুমি আইজকেই আমারে জুদা কইরে দাও, তোমার বাবা-মার প্যানপ্যানানি ভালা লাগে না। গঞ্জে যাও, কসমেটিক কিইনে আনো।’ হৈহল্লার মধ্যে শান্তি চুক্তি করতে মা এগিয়ে আসেন, ‘আমাগো সব কাল এককালে আইসে ঠেকছে, বউ। তুই অশান্তি করিসনে আর।’ তানিয়া গ্রাম্য প্রবাদটাকেই নিজের মতো করে গড়ে-পিটে নেয়-‘এককাল শাশুড়ির, এককাল বউয়ের। আপনেগো দুজনেরই কাল কইলাম শেষ! এখন পোলার

নামে সয়-সম্পত্তি লেইখা দিয়া আরামসে ঘুমান! আমারে শান্তি দ্যান।’ এমন খায়েশে আতঙ্কিত বোধ করে ক্ষুধার্ত মনজুর। সকাল থেকে চুলায় হাঁড়ি ওঠেনি, এদিকে তানিয়ার মাথা গনগনে চুল্লি! বাপজানই সংসারটাকে টেনেহিঁচড়ে দাঁড় করিয়ে রেখেছেন এতকাল। শীত ও সমস্যাকাতুরে মনজুর কীভাবে পারবে টানাহ্যাঁচড়ায় জড়াতে! সব দোষ ওই ১২ মাসের। শীতে মনজুরুল থাকতে চায় কম্বলের নিচে আর নদীপাড়ে, গরমকালে বট-পাকুড় গাছের ঝিরিঝিরি ছায়ায়-এটা কি অতি উচ্চাকাঙ্ক্ষা! বিয়ে করে বিপদ ডেকে এনেছে। সংসারের স্থিতিশীলতা ধরে রাখার স্বার্থে মাঘী-অমাবস্যার প্রথম প্রহরে নদী তীর থেকেই মনজুরুল সোজা শ্বশুরবাড়িতে চলে আসে। মাটির হাঁড়ি থেকে খেজুর রস ঢালার আদলে বিনয় ঢেলে শ্বশুরকে বলে- ‘দেখেন আব্বা, এক মাঘে কিন্তু কুয়াশা কাটে না...!’ রান্নাঘরে

উৎকর্ণ শাশুড়ি। উঠানে শ্বশুর মুচকি হেসে বলেন, ‘তোমার ইঙ্গিত আমি বুঝবার পারছি, বাবা। শীতের পিঠা পাঠাইতে হইব তো? মনে আছে। উধার-ধার কইরে হইলেও আমি নিয়ম রক্ষা করমু।’ ‘তানিয়ার মাথা গরম, আব্বা! ময়মুরব্বি মানে না।’ ‘জ্বরজারি হইলে সব্বারই মাতামুতা গরম থাহে। তোমার জ্বর অয় না?’ ‘জ্বর অয়, মাতা গরম অয় না। আর এক জ্বরে কিন্তু রোগ যায় না। আরও ম্যালা রোগ শইল্যে থাইকাই যায়!’ বলেই মনজুরুল হাঁটা ধরে বাড়ির পথে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপির পর এবার এনসিপিতে যোগ দিলেন পুরান ঢাকার কুখ্যাত চাঁদাবাজ ইসহাক সরকার মার্কিন দূতাবাসের জন্য বিশেষ স্বতন্ত্র পুলিশ ইউনিটঃ বুরকিনা ফাসো’র কাতারে বাংলাদেশ বাংলাদেশকে হামের উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা সক্ষমতা তলানিতে তিন বৃহৎ বিদ্যুৎ কেন্দ্রের, ঘাটতি আড়াই হাজার মেগাওয়াট ছাড়িয়েছে তারেক রহমানকে ঘিরে দুর্নীতির আশঙ্কায় আইএমএফ ঋণ বন্ধ: রেজা কিবরিয়া ধানের নতুন দাম নির্ধারণ, হাওরে বোরো চাষিরা হতাশ ইরান যুদ্ধ পরিস্থিতি: লেবাননে যুদ্ধবিরতি দীর্ঘায়িত, তেহরানের জন্য কমল সময় অসামান্য প্রতিভা দিয়ে বিশ্বকাপ মাতাতে পারেন ফ্রান্সের অলিসে ইউনূস সরকারের “মার্কিন বাণিজ্য চুক্তি” বাতিল করাটাই বাংলাদেশের জাতীয় স্বার্থ এডিবির বার্ষিক প্রতিবেদন: বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় অনেক পিছিয়ে পড়েছে বাংলাদেশে তালেবান নেটওয়ার্কের বিস্তার: কূটনীতির নামে উগ্রবাদী তৎপরতা, উদ্বেগ ও বিবিধ প্রশ্ন নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামে একদিনেই ছাত্রলীগের তিন মিছিল, উদ্দীপ্ত সারাদেশের নেতাকর্মীরা রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ মিত্রদের জন্য হরমুজে ফি মওকুফ করল ইরান, কারা আছেন তালিকায় ঢাবিতে উদ্ভূত পরিস্থিতিতে ২ তদন্ত কমিটি গঠন ক্যাম্পাসে উত্তেজনার ঝড় বড় সংঘাতের আশঙ্কা সালাউদ্দিন আম্মারকে সতর্ক করে যা বললেন ছাত্রদল সভাপতি ইরানে পারমাণবিক হামলা করবেন কি না, জানালেন ট্রাম্প আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করল তেহরান তেলের সংকট আরও তীব্র হতে পারে, বাড়ছে দাম