১৮ বছর ব্যথা সহ্য করার পর জানলেন বিশেষ অঙ্গে আটকে ছিল সুচ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ November, ২০২৪

১৮ বছর ব্যথা সহ্য করার পর জানলেন বিশেষ অঙ্গে আটকে ছিল সুচ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ November, ২০২৪ |
প্রায় দুই দশক ধরে পেটে হুল ফোটানো ব্যথা অনুভব করছিলেন থাইল্যান্ডের নারাথিওয়াত প্রদেশের চো এয়ারং জেলার ৩৬ বছর বয়সি এক নারী। পেটে তীব্র অস্বস্তিতে ভুগলেও কোনো চিকিৎসা খুঁজে পাচ্ছিলেন না তিনি। পরে এ মাসের শুরুতে এক্স-রে করলে জানা যা, তার বিশেষ অঙ্গে একটি সুচ আটকে আছে। ১৮ বছর আগে সন্তান প্রসবের সময় যোনিতে সুচটি রেখেই ক্ষতটি বন্ধ করে দিয়েছিলেন চিকিৎসক। যা দীর্ঘ দিন তাকে তীব্র ব্যথায় ভোগাচ্ছিল বলে জানা গেছে। এ সময় বিভিন্ন চিকিৎসা নিয়েও কাজ না হওয়ায় পরে পাভেনা ফাউন্ডেশন ফর চিলড্রেন অ্যান্ড উইমেন নামে একটি অলাভজনক সংস্থার (এনজিও) সঙ্গে যোগাযোগ করেন। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যায় এ তথ্য। এই

এনজিওটি, অপব্যবহারের শিকারদের সহায়তা করে থাকেন। ধর্ষণ, হয়রানি এবং মানব পাচার বিষয় নিয়েও কাজ করে এনজিওটি। এনজিওর মতে, ১৮ বছর আগে, নার্স সেলাই করার সময় ভুক্তভোগীর বিশেষ অঙ্গে একটি সুচ ফেলেছিলেন। ডাক্তার তার আঙ্গুল দিয়ে এটি বের করার চেষ্টা করেছিলেন কিন্তু তা বের করতে পারেনি। এসময় অত্যধিক রক্তপাত শুরু হলে, ডাক্তার সুচ ভিতরে রেখেই ক্ষতটি বন্ধ করার সিদ্ধান্ত নেন। যা ২০২৩ সাল পর্যন্ত তাকে ভুগিয়েছে। পরে ব্যথায় অস্থির হয়ে একটি সরকারি হাসপাতালে এক্স-রে করলে সুচটি আবিষ্কার হয়। সুচটি অবশ্য এখনও তার যোনি থেকে বের করা হয়নি। অস্ত্রোপচার না করিয়ে তাকে নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতি মাসে চার বার হাসপাতালে যাচ্ছেন তিনি। এনজিওটি

হাসপাতাল ও ওই ডাক্তারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন। সেই সঙ্গে ভুক্তভোগীর চিকিৎসা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ