কম দামে ইলিশের স্বাদ পাবেন রাজধানীবাসী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জানুয়ারি, ২০২৫

কম দামে ইলিশের স্বাদ পাবেন রাজধানীবাসী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জানুয়ারি, ২০২৫ |
ইলিশের সেই প্রাচুর্য এখন কেবলই স্মৃতি। ইলিশ নিয়ে হা-হুতাশের শেষ নেই। নিম্ন আয়ের মানুষ তো দূরে, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তেরও প্রায় নাগালের বাইরে জলের এই রুপালি শস্য। চড়া দামের কারণে অনেকে ইলিশের স্বাদ ভুলতে বসেছেন। এমন পরিস্থিতিতে রাজধানীবাসীকে কম দামে ইলিশের স্বাদ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। সংস্থাটি ৪৫০ গ্রাম থেকে ৮৫০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি করবে কেজিপ্রতি ৬০০ টাকায়। রোববার দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধনের পর এই ইলিশ মাছ কারওয়ান বাজারের বিএফডিসি ভবনের মৎস্য বিতানে বিক্রি করা হবে। কর্মসূচির উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। বিএফডিসি চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সুরাইয়া আখতার জাহান জানিয়েছেন, রোববার উদ্বোধনের পর থেকে

প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাছের মজুত থাকা সাপেক্ষে এই বিক্রয় কার্যক্রম চলবে। বিএফডিসির পরিচালক অদ্বৈত চন্দ্র দাস বলেন, এই লটে বিক্রয়যোগ্য ইলিশ মাছের পরিমাণ ৮৫০ কেজি। ক্রেতারা আগে এলে আগে পাবেন। আমরা ধারণা করছি এক সপ্তাহের মধ্যে সব মাছ বিক্রি হয়ে যাবে। বিএফডিসির তথ্য অনুসারে, সাশ্রয়ী মূল্যে সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য ‘ইলিশ মাছের সরবরাহ ও মূল্য শৃঙ্খলে বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণের জন্য হ্রাসকৃত মূল্যে ইলিশ মাছ বিক্রয়’ সেবা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ইলিশ মাছ বিপণন কর্মসূচি বাস্তবায়নে যৌথভাবে কাজ করছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন এবং বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন। এই কার্যক্রমের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘স্বাদে গন্ধে অতুলনীয়—ইলিশ

কিনে হোন ধন্য’। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি এনাম চৌধুরী বলেন, মানুষকে কম দামে ইলিশ খাওয়াতে কোনো প্রফিট (লাভ) ছাড়া এই কর্মসূচিতে যুক্ত হয়েছি। পরীক্ষামূলক ভাবে স্বল্পমূল্যে ইলিশ মাছ বিক্রিতে সফলতা পেলে পরে আমরা আরও বড় উদ্যোগ নেব। এই ইলিশ মাছ ফিশিং জাহাজের মাধ্যমে বঙ্গোপসাগর থেকে ধরা হয়েছে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে? তেলের দাম নিয়ে রাজনীতি বন্ধের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঐক্যের ডাক মোজতবা খামেনির, প্রস্তাব দিলেন পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে মধ্যস্থতারও চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য