বিএনপিকে ধন্যবাদ দিয়ে ঐক্যের ইঙ্গিত দিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৫

বিএনপিকে ধন্যবাদ দিয়ে ঐক্যের ইঙ্গিত দিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৫ |
গেল ৫ আগস্ট ছাত্রজনতার প্রবল গণআন্দোলনের মুখে ক্ষমতাচুত্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তাঁরপর থেকে দলটির অনেক নেতাকর্মী কেউ রয়েছেন পলাতক,কেউবা কারাগারে বন্দী। সম্প্রতি আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্র মন্ত্রী হাছান মাহমুদের একটি বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হাছান মাহমুদ বলছেন, যখন আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলে সেটির বিপক্ষে যে বিএনপির অবস্থান, সেটির জন্য তাদেরকে ধন্যবাদ জানাই।এবং একি সাথে আজকে যখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে, সেটির বিরুদ্ধেও বিএনপির অবস্থানের জন্য তাঁদেরকে ধন্যবাদ জানাই। কিছু বিষয় কাম্য নয় উল্লেখ করে হাছান মাহমুদ আরো বলেন, সারাদেশে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে তাঁদের নেতাকর্মীরা যে কাজগুলো করেছে এখনো, যে কাজ গুলো করে যাচ্ছে,

সেটি অবশ্যই বিএনপিকে দমন করতে হবে।এটি কখনো কাম্য নয়। সাক্ষাৎকারের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, আমাকে বিভিন্ন মিডিয়ার সাক্ষাৎকারে অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, যে আপনারা যদি প্রয়োজন হলে গণতন্ত্রের জন্য বিএনপির সাথে একসাথে কাজ করবেন কিনা প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন,আমরা গণতন্ত্রের জন্য যেকোন দলের সাথে কাজ করতে আগ্রহী। আমরা ২০০৬ সালে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করার কারণে বিএনপিকে সেসময় ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছিল। একবছর পর ২০০৭ সালে আমরা বিএনপিসহ একত্রিত হয়ে সে সময়ের যে অস্বাভাবিক সরকার তাঁর বিরুদ্ধে বিএনপিসহ একসাথে আমরা আন্দোলন করেছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’