যুদ্ধবিরতি চুক্তি ও জিম্মি মুক্তির প্রক্রিয়া নিয়ে যা জানাল আইডিএফ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ January, ২০২৫

যুদ্ধবিরতি চুক্তি ও জিম্মি মুক্তির প্রক্রিয়া নিয়ে যা জানাল আইডিএফ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ January, ২০২৫ |
হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ও জিম্মি মুক্তির প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে ‘প্রস্তুত’ বলে জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এক বিবৃতিতে আইডিএফ বলেছে, সরকার গত রাতে চুক্তি অনুমোদন লাভ করেছে এবং আগামীকাল থেকে কার্যকর হবে। শনিবার (১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল। আইডিএফের পক্ষ থেকে বলা হয়, ‘এই চুক্তি আগামী ১৯ জানুয়ারি রোববার সকাল ৮:৩০ থেকে কার্যকর হবে। এর অংশ হিসেবে, আমাদের সেনারা নির্ধারিত চুক্তি অনুযায়ী মাঠে সকল কার্যক্রম বাস্তবায়ন করবে’। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আইডিএফ হামাসের কাছ থেকে মুক্তিপ্রাপ্ত জিম্মিদের গ্রহণের জন্য প্রস্তুত। এছাড়া তাদের শারীরিক ও মানসিক সমর্থন নিশ্চিত করতে আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। প্রতিটি

বিস্তারিত বিষয়কে অত্যন্ত সতর্কতার সঙ্গে দেখা হবে’। চুক্তি কার্যকরের পর, গাজা সীমান্তের কাছে বসবাসকারী ইসরাইলিদের নিরাপত্তায় সজাগ থাকার কথা জানিয়েছে আইডিএফ। বিশেষত, গাজা অঞ্চলের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও শক্তিশালী করা হবে, যাতে কোনো ধরনের হুমকি ইসরাইলের জনগণের জন্য বিপজ্জনক হয়ে না দাঁড়ায়। আইডিএফ নিশ্চিত করে বলেছে, ‘চুক্তি এবং আমাদের প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও, আমরা আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অব্যাহতভাবে কাজ করব, বিশেষ করে গাজা উপকূলের কাছাকাছি বসবাসরত জনগণের সুরক্ষা নিশ্চিত করতে’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয়